বাংলায় তৃণমূলের দখলে থাকা আরও এক পুরসভায় পেশ অনাস্থা! চিঠি কাউন্সিলরদের
কয়েকদিন আগেই রাজধানী দিল্লিতে ভাটপাড়া, কাঁচড়াপাড়া, নৈহাটি, হালিশহরের একাধিক কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘুঁটি পাল্টে যেতে থাকে।
কয়েকদিন আগেই রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হয়ে ভাটপাড়া, কাঁচড়াপাড়া, নৈহাটি, হালিশহরের একাধিক কাউন্সিলর যোগ দেন গেরুয়া শিবিরে। মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘুঁটি পাল্টে যেতে থাকে। ৪ পুরসভা কার্যত একই দিনে দখলে নিয়ে ফেলে বিজেপি। উত্তর ২৪ পরগনায় এই ঘটনা ঘটার পর জেলার আরও এক জায়গায় পালাবদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও দল বদলের সম্ভাবনা এক্ষেত্রে কম।
|
অনাস্থা পেশ মহকুমাশাসকের কাছে
দিন পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে আনাস্থা আনেন পুরসভার তৃণমুলের ১১ জন কাউন্সিলর । এই মর্মে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা ৷ ২২ আসনের এই পুরসভাতে গত নির্বাচনে ১টি বাম ও ১টি কংগ্রেস দখল করে ,২০জন কাউন্সিলর নিয়ে পুরপ্রধান হন শঙ্কর আঢ্য।

কাউন্সিলারদের দাবি কী?
এদিন অনাস্থা আনার পর কাউন্সিলরদের দাবী লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তাঁরা দলীয়ভাবেই সিদ্ধান্ত নেন শঙ্কর আঢ্য়র বিরুদ্ধে অনাস্থার দাবি তুলবেন। সেই মতোই আজ অনাস্থা প্রস্তাব পেশ করেন কাউন্সিলাররা।

বিজেপিতে যোগদান আশঙ্কা!
তৃণমূলের কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব পেশ করলেও, কাউন্সিলররা থাকবেন তৃণমূলেই। তা স্পষ্ট করে জানিয়ে দেন তৃণমূলের নেতারা তথা কাউন্সিলররা। ফলে দলের হাত থেকে পুরসভা খোয়ানোর কোনও সম্ভাবনাই নেই বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications