ভবানীপুরে কি নন্দীগ্রামের পুনরাবৃত্তি? মমতাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রার্থী বিজেপির হাতে, শীঘ্রই নাম ঘোষণা
নির্বাচন কমিশনের ভবানীপুরে (bhabanipur) নির্বাচনের দিন ঘোষণা করার দিন থেকেই প্রচারে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (trinamool congress)। ইতিমধ্যে সেখানকে কর্মীসভাও করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee
নির্বাচন কমিশনের ভবানীপুরে (bhabanipur) নির্বাচনের দিন ঘোষণা করার দিন থেকেই প্রচারে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (trinamool congress)। ইতিমধ্যে সেখানকে কর্মীসভাও করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যদিও এখনও ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। যা নিয়ে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। যা নিয়ে পাল্টা দিয়েছে বিজেপি। জানা গিয়েছে বৃহস্পতিবারেই এই কেন্দ্রীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। এই আসনে বিজেপি প্রিয়ঙ্কা টিবরেওয়াল (priyanka tibrewal) প্রার্থী করতে পারে বলে জানা গিয়েছে।

প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করতে পারে বিজেপি
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি ভবানীপুর কেন্দ্রে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করতে পারে। বর্তমানে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা হলেন প্রিয়ঙ্কা। তিনি ২০১৪ সালের অগাস্টে বাবুল সুপ্রিয়র পরামর্শে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যাঁকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীও উচ্ছ্বসিত বলে জানা গিয়েছে।

বর্তমানে বিজেপির পদাধিকারী
গত প্রায় সাতবছর বিজেপিতে থাকার সময়ে বিভিন্ন দায়িত্ব সামলেছেন প্রিয়ঙ্কা। ২০২০-র অগাস্টে তাঁকে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা যুব মোর্চার সহ সভাপতি করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছেন, ভবানীপুরে লড়াইয়ের ব্যাপারে দলের তরফ থেকে তাঁর মত জানতে চাওয়া হয়েছিল। তিনি আরও বলেন, এই কেন্দ্রে লড়াইয়ের জন্য আরও অনেক নাম রয়েছে। তাই তিনি এই কেন্দ্রে কে প্রার্থী হচ্ছেন, তা তিনি জানেন না। তবে তিনি গত কয়েকবছর দলের নেতারা তাঁর ওপরে ভরসা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ভবানীপুরে জয়ে আশাবাদী প্রিয়ঙ্কা
সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, যদি দলের তরফ থেকে তাঁকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্থী করা হয়, তাহলে তিনি তাঁর সবরকমের চেষ্টা করবেন। তিনি আশাবাদী যে মানুষ তাঁকে সমর্থন করবেন। আর লড়াইটা হবে ন্যায় বনাম অন্যায়ের। পাশাপাশি তিনি বলেছেন, মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দেবে বলেই মনে করেন তিনি। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে লড়াইয়ের এটা একটা অধ্যায়।
প্রিয়ঙ্কা বলেছেন, তিনি ভবানীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি। সেই কারণে তিনি সব ভবানীপুরবাসীকে বলবেন, বিজেপির পক্ষে ভোট দিতে। কেননা তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। একই কারণে বাংলাও উজ্জ্বল হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি তিনি বাবুল সুপ্রিয়কেও ধন্যবাদ জনিয়েছেন, রাজনৈতিক ক্যারিয়ারে গাইড করার জন্য।

ভোট পরবর্তী হিংসার মামলা নিয়ে সক্রিয়
প্রিয়ঙ্কা জানিয়েছেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তিনি আদালতে বেশ কিছু মামলা দায়ের করেছেন। এন্টালিতে দলের কর্মীদের ঘরে ফেরত আনার জন্য সাহায্য করেছেন তিনি। নির্বাচনের পরে তৃণমূলের গুণ্ডাদের ভয়ে এঁরা ঘর ছেড়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রিয়ঙ্কা। তৃণমূলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে এই খুনের খেলা বন্ধ করো। তিনি ভবানীপুরের মানুষদের উদ্দেশে বলেছেন, তাঁদেরকেই বেছে নিতে হবে , তাঁরা কাকে সমর্থন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র তাঁর মুখ্যমন্ত্রিত্বের পদ রক্ষা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন বলে কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা টিবরেওয়াল উচ্চশিক্ষিত
পরিষ্কার বাংলা জানা প্রিয়ঙ্কা টিবরেওয়ালের জন্ম কলকাতায়। ৭ জুলাই, ১৯৮১ সালে। কলকাতার ওয়েল্যান্ড গোল্ডস্মিথ স্কুলে পড়াশোনা আর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন হাজরা ল কলেজ থেকে আইন পাশ করেন তিনি। পরে থাইল্যান্ডের অ্যাজাম্পশন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

দুবার নির্বাচনে হেরেছেন
২০১৫-র কলকাতা কর্পোরেশনের নির্বাচনে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছিল বিজেপি। এন্টালি বিধানসভার অন্তর্গত ৫৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রিয়ঙ্কা হেরে গিয়েছিলেন তৃণমূলের স্বপন সমাদ্দারের কাছে। অন্যদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন প্রিয়ঙ্কা। এন্টালি থেকে তিনি তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে ৫৮, ২৫৭ ভোটে হেরে যান।
এবার ভবানীপুরের উপনির্বাচনে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রার্থী হওয়া প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, তৃণমূলে পক্ষে চিন্তার কিছু নেই। তিনি দাবি করেছেন, বিজেপি প্রার্থীর জমানত জব্দ হয়ে যাবে এই কেন্দ্র থেকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতবেন।












Click it and Unblock the Notifications