তৃণমূলকে দেখে শিখছে বিজেপি! ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পাল্টা চাল

পথ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পথেই হাঁটছে বিজেপি। লক্ষ্য যে ২০২১ বিধানসভা নির্বাচন। তাই বিজেপির সহ পর্যবেক্ষর অরবিন্দ মেনন যা নির্দেশ দিলেন, তা তৃণমূলের নেওয়া পরিকল্পনারই নামান্তর।

পথ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পথেই হাঁটছে বঙ্গ বিজেপি। লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন। তাই বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন যা নির্দেশ দিলেন, তা তৃণমূলের নেওয়া পরিকল্পনারই নামান্তর। জলপাইগুড়িতে এক কর্মশালায় বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন তৃণমূলের সঙ্গে টক্কর দিতে ক্লাব দখলের নির্দেশ দেন।

ক্লাব দখলের কৌশল বাতলে দিলেন মেনন

ক্লাব দখলের কৌশল বাতলে দিলেন মেনন

অরবিন্দ মেনন উত্তরবঙ্গের পাঁচ জেলার সভাপতি ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি ক্লাব দখলের কৌশলও বাতলে দেন। তিনি বলেন, ব্যানার উনকি, ব্যবস্থা আপকা। অর্থাৎ ক্লাবের ব্যানার আপনার ব্যবস্থাপনা। এভাবেই চলতে হবে। তাই ক্লাব ও স্বেচ্ছাস্বী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ বাড়ান।

ক্লাবগুলোকে নিজের দিকে নিয়ে আসতে

ক্লাবগুলোকে নিজের দিকে নিয়ে আসতে

কীভাবে তা সম্ভব হবে? অরবিন্দ মেনন জানান, এই যে ক্লাবগুলি নানা অনুষ্ঠান করে, নানা কর্মসূচি নেয়, তার পিছনে যে অর্থ লাগে, তা সরবরাহ করবে বিজেপি। আর এভাবেই ক্লাবগুলোকে তাঁদের দিকে নিয়ে আসতে হবে। তাহলেই শাসক দলের কর্তৃত্ব হ্রাস পাবে। আর সেটাই লক্ষ্য বিজেপির।

ক্লাবগুলিকে রাজনীতির প্রচারে যু্ক্ত করতে

ক্লাবগুলিকে রাজনীতির প্রচারে যু্ক্ত করতে

রাজ্য সরকার প্রতি বছর ক্লাবগুলিকে দু-লক্ষ টাকা করে অনুদান দেয়। বিজেপির অভিযোগ ছিল, সরকারি টাকা দিয়ে তৃণমূল ক্লাবগুলিকে রাজনীতির আখড়া বানাচ্ছে। এখন সেই বিজেপি নেতারাই সরাসরি ক্লাবগুলিকে রাজনীতির প্রচারে যু্ক্ত করতে নির্দেশ দিচ্ছেন। ক্লাবের সভাপতি-সম্পাদকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।

অন্তত তিনটি ক্লাবের অনুষ্ঠানে সামিল করতে

অন্তত তিনটি ক্লাবের অনুষ্ঠানে সামিল করতে

অরবিন্দ মেনন পরামর্শ দিয়েছেন ক্লাবে গেরুয়া মনোভাবাপন্ন সদস্য কম থাকলে নতুন সদস্য করতে হবে। এর ফলে এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়াতে হবে। এনআরসি-সিএএ নিয়ে বোঝাতে হবে মানুষকে। ক্লাবকে পরিকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসার বার্তা দিয়ে একথা জানালেন বিজেপির সব পর্যবেক্ষক। পাঁচ জেলার সব বুথ কমিটিকে এলাকার অন্তত তিনটি ক্লাবের অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+