অনুব্রতর গ্রেফতারি চাই, রামপুরহাট কাণ্ড নিয়ে সরব আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

অনুব্রতর গ্রেফতারি চাই, রামপুরহাট কাণ্ড নিয়ে সরব আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

অনুব্রত মণ্ডলের গ্রেফতার চাই। আসানসোলে লোকসভা উপনির্বাচনের প্রচারে নেমে পারদ চড়ালেন বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পাল। তিনি দাবি করেছেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক। কারণ আমাদের বাংলার মানুষের বিশ্বাস তিনি এর সঙ্গে যুক্ত আছেন।' এদিেক এই ঘটনার পর দলেই একটু কোনঠাসা হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। ঘটনার িদনই অনুব্রত মণ্ডলকে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

অনুব্রতর গ্রেফতারি চাই, রামপুরহাট কাণ্ড নিয়ে সরব আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

বগটুই হত্যাকাণ্ড নিয়ে একটু চাপেই রয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস েজলা সভাপতি অনুব্রত মণ্ডল। বারবার সিবিআই একাধিক মামলায় তাঁকে জেরা করতে ডেকেছে। কিন্তু বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়িয়েছেন তিনি। অনুব্রতর গড়ে এই নারকীয় হত্যা মামলা নিয়ে এবার অনুব্রতর দিকে যে সিবিআই ঝুঁকুবে তাতে কোনও সন্দেহ নেই। যদিও অনুব্রতকে সঙ্গে নিয়েই বগটুই গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক প্রকার অনুব্রতর কথা শুনেই সূচপুর কাণ্ডের মত ধারা দিয়ে কেস সাজানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় মূল অভিযুক্ত ধৃত আনারুল হোসেনও অনুব্রত মণ্ডলের নাম করেছিলেন। তিনি দাবি করেছিলেন ভাদু শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিবাদ চলছিল। সেকারণেই খুন হতে হয়েছে তাঁকে। পুরো ঘটনার নেপথ্য অনুব্রত মণ্ডলের হাত রয়েছে বলে দাবি করেছেন আনারুল হোসেন। এদিকে কুণাল ঘোষের সঙ্গে এক প্রকার তরজা শুরু করে গিয়েছে অনুব্রত মণ্ডলের। কুণাল ঘোষ অনুব্রত মণ্ডলকে বড় নেতা বলে কটাক্ষ করেছিলেন। তা পাল্টা জবাবে আবার অনুব্রত মণ্ডব বলেছেন কে কুণাল ঘোষ চিনি না। কাজেই দলেও যে ধীরে ধীরে কেষ্ট বিরোধীরা সরব হয়ে উঠছেন তাতে কোনও সন্দেহ নেই।

এই সুযোগে বিজেপিও সরব হয়েছে। আসানসোেল লোকসভা ভোটের প্রচারে বগটুই কাণ্ডকে ইস্যু করেই প্রচারে নেমেছে বিজেপি। আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সরব হয়েছেন। তিনি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছেন। এদিকে সিবিআই তদন্তেকে বিজেপি প্রভাবিত করছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাঁরা বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ পদক্ষেপ করেছিলেন। কিন্তু বিজেপি-সিবিআইয়ের দাবি করে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+