দলেরই মহিলা নেত্রীকে যৌন হেনস্থা, ফের কাঠগড়ায বিজেপি যুব সভাপতি, কল্যাণী থানায় অভিযোগ

দলেরই মহিলা নেত্রীকে যৌন হেনস্থা, ফের কাঠগড়ায বিজেপি যুব সভাপতি, কল্যাণী থানায় অভিযোগ

একুশের আগে সংকট বাড়ছে বিজেপির অন্দরে। নারী নির্যাতনের বিরুদ্ধে যে দল বড় আন্দোলনের কথা বলে সেই বিজেপিতেই দলীয় নেত্রীকে নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী।

যৌন নির্যাতনের অভিযোগ

যৌন নির্যাতনের অভিযোগ

বিজেপি নেত্রীেক যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিজেপিরই দুই নেতার বিরুদ্ধে। কল্যাণীর বাসিন্দা ওই বিজেপি নেত্রী অভিযোগ করেছেন তাঁকে একধিকবার কু প্রস্তাব ও হুমকি দিয়েছেন কল্যাণীর শহর মণ্ডলের যুব সভাপতি শ্রীনিবাস মণ্ডল। এমনকী তাঁর বাড়িতেও দলবল নিয়ে চড়াও হন তাঁরা। এই ঘটনায় জড়িত রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কল্যাণী প্রখণ্ডের সভাপতি অভিরূপ বিশ্বাসও।

অভিযোগ অস্বীকার

অভিযোগ অস্বীকার

যদিও মহিলা নেত্রীর অভিযোগ একেবারেই মিথ্যে দািব করেছেন তাঁরা। এবং এই অভিযোগও অস্বীকার করেছেন তাঁরা। পুলিস যদিও নেত্রীর অভিযোগ গ্রহন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে তারা।

পাল্টা অভিযোগ

পাল্টা অভিযোগ

বিজেপির পাল্টা অভিযোগ, ওই মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। তাই তৃণমূল কর্মীদের সঙ্গে মিলে বিজেপি নেতার সম্মানে আঘাত হানার চেষ্টা করছেন। যদিও বিজেপি নেতাদের এই অভিযোগ অস্বীকার করেছেন নেত্রী। তাঁর পাল্টা অভিযোগ নির্যাতনে অতিষ্ট হয়েই পুলিসের কাছে যেতে বাধ্য হয়েছেন।

সংকটে বিজেপি

সংকটে বিজেপি

একুশের বিধানসভা ভোটের আগে এই নিয়ে একটু বিপদেই পড়েছে বিজেপি। এর আগে দক্ষিণ কলকাতার বিজেিপ যুব সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন দলেরই এক শিক্ষা সেলের নেত্রী। তারপরে পদ ছাড়তে বাধ্য হন বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+