তৃণমূল ছেড়ে গেরুয়া-যোগেই প্রার্থী নাপসন্দ, ভোটের মুখে ইস্তফার চিঠি ১৭ বিজেপি নেতার

দিকে দিকে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কোথাও তৃণমূলের সমর্থনে প্রচার চালাচ্ছে বিজেপি, আবার কোথাও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন বিজেপির আদি নেতারা।

দিকে দিকে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কোথাও তৃণমূলের সমর্থনে প্রচার চালাচ্ছে বিজেপি, আবার কোথাও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন বিজেপির আদি নেতারা। প্রার্থী বদলের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। তারপরও বিজেপি নেতৃত্ব প্রার্থী বদল করেনি। তাই ইস্তফা দিতে চিঠি লিখলেন স্থানীয় নেতারা।

ইস্তফার রাস্তায় হাঁটলেন বিজেপির ১৭ সদস্য

ইস্তফার রাস্তায় হাঁটলেন বিজেপির ১৭ সদস্য

প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে, পার্টি অফিস বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপির নেতাকর্মীরা। অন্যান্য জেলায় মতো নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলাতেও বিক্ষোভ তুমুল আকার নিয়েছিল। তারপর বিজেপি নেতৃত্ব কোনও ব্যবস্থা গ্রহণ না করায়, ইস্তফার রাস্তায় হাঁটলেন বিজেপির ১৭ জন সদস্য।

বিজেপি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে চিঠি

বিজেপি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে চিঠি

প্রার্থী পছন্দ না হওয়ায় নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার ১৭ জন সদস্য বিজেপি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দলীয় নেতৃত্বকে চিঠি লিখে। তাঁর পরিষ্কার জানিয়ে দিলেন, রানাঘাটের উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কে না বদল করলে তাঁরা বাধ্য হবেন ইস্তফা দিতে।

প্রার্থী বদলের দাবি, কর্ণপাত করেনি বিজেপি

প্রার্থী বদলের দাবি, কর্ণপাত করেনি বিজেপি

প্রাক্তন সাংসদ পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সম্প্রতি। এরপরই তাঁকে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়। নদিয়ার নেতা প্রাক্তন সাংসদ পার্থ চট্টোপাধ্যায়ের নাম প্রার্থী তালিকায় দেখেই ক্ষোভের বিস্ফোরণ হয় রানাঘাটে। প্রার্থী বদলের দাবি ওঠে। কিন্তু কর্ণপাত করেনি বিজেপি।

বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব প্রকট, তীব্র অসন্তোষ

বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব প্রকট, তীব্র অসন্তোষ

শুধু রানাঘাটেই নয়, তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়ে প্রার্থী হওয়ার ঘটনা বহু জায়গাতেই ঘটেছে। এলাকায় এলাকায় বিজেপি আদি-নব্য দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। রানাঘাট উত্তর-পশ্চিমের পাশাপাশি কল্যাণী কেন্দ্রেও অম্বিকা রায়কে প্রার্থী করা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বহিরাগত বলেও অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+