ল্যাজে খেলাচ্ছে বিজেপি! তবু পিছন ছাড়ছেন না মুকুল, তাতেই নিত্যনতুন জল্পনা

শনিবার মুকুল রায়কে নিয়ে ধোঁয়াশা বাড়ালেন অমিত শাহ। যাঁর হাত থেকে পতাকা নিয়ে গেরুয়া নামাবলি ধারণ করার কথা তৃণমূল-ত্যাগী মুকুল রায়ের, সেই অমিত শাহের মুখেই এখন ভিন্ন সুর

মুকুল রায়কে নিয়ে বিজেপি ল্যাজে খেলছে, নাকি মুকুল রায় বিজেপিকে ল্যাজে খেলাচ্ছেন? তা নিয়েই এখন জোর চর্চা। মুকুল পায়ের বিজেপিতে যোগদান যতই বিলম্বিত হচ্ছে, ততই নানা জল্পনা চলছে। শনিবার মুকুল রায়কে নিয়ে ধোঁয়াশা বাড়ালেন অমিত শাহ। যাঁর হাত থেকে পতাকা নিয়ে গেরুয়া নামাবলি ধারণ করার কথা তৃণমূল-ত্যাগী মুকুল রায়ের, সেই অমিত শাহের মুখেই এখন ভিন্ন সুর।

ল্যাজে খেলাচ্ছে বিজেপি! তবু পিছন ছাড়ছেন না মুকুল, তাতেই নিত্যনতুন জল্পনা

দিল্লির অশোকা রোডে বিজেপি পার্টি অফিসে এক অনুষ্ঠানে এসে অমিত শাহ বললেন, এখনই মুকুল রায়ের যোগদানের কোনও সম্ভাবনা নেই। তবে অমিত শাহ এ ধরনের মন্তব্য করলেও, এদিনই রাতে তাঁর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে মুকুল রায়ের বিজেপিতে ভবিষ্যৎ। আসলে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের বিষয়টি কেন্দ্রীয় বিজেপির তরফে গোপন রাখার চেষ্টা হচ্ছে।

এদিন বিজেপির কেন্দ্রীয় দফতরে দিওয়ালির সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে। মুকুল রায়ের সঙ্গে মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরিচয় পর্ব এখানেই সেরে ফেলা ছিল বিজেপির উদ্দেশ্য।

কিন্তু ওই অনুষ্ঠানে মুকুল রায় উপস্থিত হননি। পরে জানা যায়, শনিবার বিকেল চারটেয় দিল্লিতে কৈলাশ বিজয়বর্গীয়র বাড়িতে এক গোপন বৈঠক হওয়ার কথা। সেখানেই দু-পক্ষ দর কষাকষি করবেন। তারপরই চূড়ান্ত হবে মুকুলের গেরুয়া নামাবলি ধারণ করার চূড়ান্ত দিনক্ষণ। এমনকী এই বৈঠকে অমিত শা্হেরও উপস্থিত থাকার কথা।

মুকুল রায় ঘনিষ্ঠ এক নেতার কথায়, দাদার সঙ্গে কয়েকটি বিষয়ে বিজেপির মতবিরোধ চলছে। সেই কারণেই আটকে রয়েছে মুকুল রায়ের গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়া। তবে মুকুল রায়কে নিয়ে বিজেপির অন্দরে নানারকম কথা শোনা যাচ্ছে।

ল্যাজে খেলাচ্ছে বিজেপি! তবু পিছন ছাড়ছেন না মুকুল, তাতেই নিত্যনতুন জল্পনা

কৈলাশ বিজয়বর্গীয় একদিন আগেই বলেছিলেন, মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ফলে আর কোনও বাধা রইল না তাঁকে নিয়ে। রাজ্য বিজেপিই তাঁকে যোগদান করাবেন। এদিন আবার অমিত শাহের গলার সুর অন্য। মুকুল রায়ও ঝেড়ে কথা বলছেন না। ফলে মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছেই।

এরই মধ্যে রাহুল সিংহের কথায় একপ্রস্থ নতুন জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেছেন, মুকুল রায় দলে এলে লাভই হবে। এখনও সবকিছু ঠিকঠাক হয়নি। তবে প্রক্রিয়া এগোচ্ছে। রাজ্যের তরফে মত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। এ ব্যাপারে খোলসা করেননি তিনি। মুকুলবাবুর এক ঘনিষ্ঠ নেতা জানিয়েছেন, দু-একটি বিষয় নিয়ে একটু মতানৈক্য রয়েছে। তা মিটে গেলেই ২ বা ৩ নভেম্বর মুকুলদা যোগ দিতে পারেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+