শুভেন্দু-লকেট আটক, লাল বাজারে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের
শুভেন্দু-লকেট আটক, লাল বাজারে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের
শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লাল বাজারের ভেতরে ঢুকে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। আচমকাই বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে লাল বাজারে ঢুকে পড়ে। সেখােন পুলিশকে চমকে দিয়েই বিজেপি কর্মী সমর্থকরা ঢুকে পড়ে লাল বাজারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে। সেখােন রাখা হয়েছে শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে।

বিজেপির নবান্ন অভিযানের মাঝেই হঠাৎ করে লালবাজারে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে একটি মিছিল হঠাৎ করেই লালা বাজারে ঢুকে পড়ে। সেসময় লালাবাজারে পুলিশকর্মীর সংখ্যা অনেকটাই কম ছিল। বিজেপি কর্মীদের আটকাতে হিমসিম খেতে হয় পুলিশকে। পুলিশের সঙ্গে রীতিমত বিজেপির কর্মীদের খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়।
বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে শেষে কাঁদানের গ্যাসের শেল ফাটানো হয়। বিজেপি কর্মী সমর্থকদের সেন্ট্রাল অ্যাভিিনউ-র কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে পুলিশ। বাইরে থেকে অতিরিক্ত পুলিশকর্মী নিয়ে আসা হয় সেখােন। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। লালবাজারের ভেতরে কীভাবে বিজেপি কর্মীরা পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সেন্ট্রাল অ্যাভিিনউতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমজি রোডের মত জনবহুল এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের পিসিআপ ভ্যানের উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। পুলিশের পিসিআর ভ্যান ভাঙচুর চালানোর পাশাপাশি সিপিআর ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মী। মারমুখী চেহারায় দেখা গিয়েছে তাঁদের। পুলিশের পিসিআর ভ্যানে থাকা একটি পুলিশের টুপিতেও আগুন ধরিয়ে দেওয়া। কিছুক্ষনের দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গাড়িতে। বড় বিপদ ঘটার আশঙ্কা দেখা েদয়। শেষে দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। বড় দুর্ঘটনা থেকে বাঁচানো গিয়েছে।












Click it and Unblock the Notifications