বিজেপি করে ভুল করেছিল, অনুব্রতর গড়ে দিলীপের মুখ পুড়িয়ে প্রচার বিজেপির বুথ সভাপতি

বিজেপি করে ভুল করেছিল, অনুব্রতর গড়ে দিলীপের মুখ পুড়িয়ে প্রচার বিজেপির বুথ সভাপতি

অনুব্রতর গড়ে মুখ পুড়ল দিলীপের। বিজেপি করে ভুল করেছি ক্ষমা চেয়ে টোটোয় করে প্রচার করলেন বিজেপির বুথ সভাপতি। লাভপুরের বিপ্রকুটির গ্রামে ঘটেছে এই ঘটনা। বিজেপির দাবি জোর করে তাঁদের দলের নেতা কর্মীদের দিয়ে এসব করানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের শেষ দেফায় অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেই বীরভূমে তেমন ভাল ফল করতে পারেনি বিজেপি।

অনুব্রতর গড়ে বিজেপি নেতার প্রচার

অনুব্রতর গড়ে বিজেপি নেতার প্রচার

বিজেপি করে ভুল করেছি। এর জন্য ক্ষমাপ্রার্থনা করে লাভপুরের বিপ্রকুটির গ্রামে প্রচার চালালেন বিজেপির বুথ সভাপতি। টোটোয় করে তাঁর অনুগামী বিজেপি কর্মীরা প্রচার চালান। বিজেপি নেতা নিজে বলেছেন বিধানসভা নির্বাচনে বিজেপি করে ভুল করেছিল। বিজেপির হয়ে স্থানীয় মানুষদের ভুল বুঝিয়েছি। মানুষকে মিথ্যে কথা বলেছি। এমনকী ভুল বুঝিয়ে এলাকায় হিংসার সৃষ্টি করেছিলেন বলেও স্বীকার করে নিয়েছেন বিজেপি

শৃঙ্খলা রক্ষা কমিটি

শৃঙ্খলা রক্ষা কমিটি

বিধানসভা ভোটের পর থেকে বিজেপির অন্দরে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। গতকাল আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই বিক্ষোভে সরব হয়েছিলেন বিজেপি কর্মীরা। তারপরেই মঙ্গলবার কলকাতায় বৈঠক ডাকেন দিলীপ। তাতে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী বিতর্কিত পোস্ট নিয়ে নেতাদের সতর্ক করা হয়েছে। এবং এই ধরনের পোস্ট করা হলে কড়া পদক্ষেপ দল করবে বলে বার্তা দেওয়া হয়েছে।

বিজেপির অন্দরে দ্বন্দ্ব

বিজেপির অন্দরে দ্বন্দ্ব

বিধানসভা ভোটের পর থেকে বিজেপি অন্দরে দ্বন্দ্ব মাথাচারা দিয়েছে। প্রকাশ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন মুকুল রায়। দিলীপ ঘোষ তাঁর স্ত্রীকে না জানিয়ে দেখতে গিয়েছিলেন বলে মন্তব্য করেন মুকুল রায়। পাল্টা আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষও। অভিষেক দেখতে গিয়েছেন জেনেই তিনি মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যান বলে জানিয়েেছন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। মঙ্গলবারে হেস্টিংসের বৈঠকে দেখা যায়নি মুকুল, শুভেন্দু ও রাজীবদের।

দিল্লিতে শুভেন্দুকে ডাক

দিল্লিতে শুভেন্দুকে ডাক

দিলীপ ঘোষের অজান্তেই আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে আবার শুভেন্দু অধিকারী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন দিল্লিেত। শুভেন্দুর এই দিল্লিতে বৈঠক তিনি জানতেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+