বাবুলকে ইঙ্গিত করে ফের বিস্ফোরক তথাগত, দলের বেনোজল নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা
বাবুলকে ইঙ্গিত করে ফের বিস্ফোরক তথাগত, দলের বেনোজল নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা
বাবুল শিবির বদল করতেই তথাগত রায়কে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। বাবুল একা নয় দলে আরও বিশ্বাসঘাতক আছে। মুকুল গেছে, বাবুল গেছে। বিশ্বাসঘাতক আরও আছে দলে। কাজের ইঙ্গিত করলেন তথাগত রায়। বিধানসভা নির্বাতনে বিজেপির শোচনীয় হারের পর দলের সিদ্ধান্তের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন তিনি। এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মুখ খুললেন তথাগত রায়। বাবুলকে নিশানা করতে গিয়ে দলের অন্দরে বেনোজলরা যে রয়েছে সেকথা ফাঁস করে দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসে বাবুল
সকলকে চমকে দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। েডরেক ওব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপরেই বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এবং তিনি বলেন মনের কথা শুনেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করেন তিনি।

বাবুলকে নিশানা তথাগতর
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই মুখ খুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি বলেছেন , 'বাবুল গেছে। আগে মুকুল গেছে। আরও বিশ্বাসঘাতক আছে, নাম বলা যাবে না'। তথাগতক এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। তাহলে আর কোন বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়িয়েছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছেন। আবার লকেট চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বাবুলকে নিশানা শুভেন্দু
গতকালই মুর্শিদাবাদে প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন মন্ত্রিত্ব চলে যেতেই বেসুরো। ক্ষমতার লোভে বাবুল দল বদল করেছেন বলে প্রকাশ্যে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার দুদিন আগেই ভবানীপুর কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচার করেছিলেন বাবুল।

বাবুলকে নিয়ে জল্পনা
বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রসে যোগ দেওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর বাবুলকে নিয়ে একাধিক জায়গায় প্রচার করেছিলেন। সেই বাবুল সুপ্রিয় শিবির বদল করতেই প্রকাশ্যে তার বিরুদ্ধে এভাবে আক্রমণ শুভেন্দু অধিকারী এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তারপরেই দিলীপের সভাপতি পদ থেকে সরে যাওয়া নিয়েও নতন সমীকরণ তৈরির ইঙ্গিত দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications