আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ইঙ্গিত পূর্ণ টুইট তথাগতর
আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ইঙ্গিত পূর্ণ টুইট তথাগতর
ফের বিস্ফোরক টুইট বিজেপি নেতা তথাগত রায়ের। টুইটে তিনি লিখেছেন আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। পুরভোটের ফলের আপেক্ষায় থাকব। গত কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক টুইট করে চলেছেন বিজেপি নেতা। এই টুইটেও দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তথাগত রায়ের এই টুইটে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

ফের বিতর্কে তথাগত রায়
প্রথম থেকেই দলকে নিয়ে সোজা সাপটা কথা প্রকাশ্যেই বলে থাকেন তথাগত রায়। িবধানসভা ভোটের পর দলের নেতাদের আত্মসমালোচনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। একের পর এক টুইটে বিস্ফোরণ ঘটিয়েছে তথাগত রায়। পুরভোটের আগে আবারও টুইটে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। শনিবার সকালে তথাগত রায় টুইট করেছেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। বিজেপি নেতার প্রথম লেখাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। সাত সকালে তথাগত রায়ের এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে কি এবার দল ছাড়ছেন তথাগত রায়। এই নিয়ে জল্পনার পারদ এখন তুঙ্গে। যদি দল ছাড়েন তাহলে কোন দলে যাচ্ছেন? সেটা কী তৃণমূল কংগ্রেস হতে পারে? এরকম একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বিস্ফোরক অভিযোগ তথাগতর
টুইটে তথাগত রায় আরও লিখেছেন, 'দলকে সজাগ রাখতে টুইট করতাম। বাহবা পাওয়ার জন্য টুইট করতাম না।
কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছেন দলের নেতারা। পুরভোটের ফলের অপেক্ষায় থাকব।' টুইটে এক প্রকার দলের নেতাদের দুর্নীতির বিষয়টি উস্কে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই বিজেপির অন্দরে টাকা নিয়ে ভোটের টিকিট দেওয়ার দুর্নীতি প্রকাশ্যে এসেছে। পুরভোটের আগে প্রার্থী বাছাই করতে নাকি টাকা নিচ্ছে বিজেপি প্রকাশ্যে এমনই অভিযোগ উঠেছে। বিজেপি নেতার সেই টাকা নেওয়ার ভিডিওভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই সমালোচনা তুঙ্গে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যেউ দাবি করেছেন, বিজেপিতে নরক গুলজার। বিজেপির আর্থিক কেলেঙ্কারির তদন্ত হোক। এদিকে সামনেই পুরভোট রাজ্যে। ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরভোট শেষ করতে চাইছে রাজ্য সরকার। তার মধ্যেই বিজেপির অন্দরে দলাদলি শুরু হয়ে গিয়েছে। বিধানসভা ভোটের পর থেকেই দলের একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তথাগত রায়। দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় সকলকেই টুইটে নিশানা করেছিলেন বিজেপির এই প্রবীণনেতা। এমনকী দলবদলুদের িটকিট দেওয়াতেই যে বাংলার বিধানসভা ভোটে বিজেপির এই হাল হয়েছে তাও স্পষ্ট করে বলে দিয়েছিলেন তিনি।

প্রবীর ঘোষালের অভিযোগ
কয়েকদিন আগেই বিজেপি নেতা প্রতিবেদন লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায়। তাতে বিজেপির অন্দরের একাধিক কীর্তি তিনি ফাঁস করে দিয়েছিলেন। প্রবীর ঘোষাল স্পষ্ট লিখেছিলেন, বিজেপিেত টিকিট পাওয়ার জন্য টাকার লেনদেন হয়। তাঁকেও টাকা দেওয়া হয়েছিল। বিজেপিতে টাকা ছাড়া কিছু নেই বলেও প্রতিবেদনে লিখেছিলেন তিনি। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তাহলে কী প্রবীর ঘোষালও তৃণমূল কংগ্রেসে ফিরছেন। কারণ বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম উত্তরপাড়ার এই প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপর থেকেই বেসুরো হতে শুরু করেছিলেন প্রবীর ঘোষাল। তিনি নিজেও সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, বিজেপিতে তাঁর মন নেই। অর্থাৎ বিজেপিতে তিনি থেকেও নেই। যদিও দলবদলের জল্পনা নিয়ে মন্তব্য করেননি। তিনি দাবি করেছিলেন লেখালেখি নিয়েই থাকতে চান তিনি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূলে ফেরার পথ সুগম করে রেখেছেন।

তথাগতর টুইট ঘিরে জল্পনা
তথাগত রায় বিধানসভা ভোটের পর থেকেই বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যেই মন্তব্য করেছেন। তাঁকে সামাল দিতে হিমসিম খাচ্ছে বঙ্গ বিজেপি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় অভিযোগ করেছিলেন, 'বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট বিনিময়ের ক্ষেত্রে দলের একাংশ অর্থ এবং নারী চক্রের দ্বারা প্রভাবিত হয়।' প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্যে যাকে বলে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি রীতি মত ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, 'উনি দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি। দল যাঁদের সব থেকে বেশি দিয়েছে। তাঁরাই দলের সবথেকে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।' তথাগত রায়ের এই টুইট জল্পনা বাড়িয়েছে। তাহলে কী দলের একাংশের চাপেই বঙ্গ বিজেপি থেকে অব্যহতি নেওয়ার কথা ভাবছেন প্রবীণ বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications