নবান্নের ছুটিকে নিষ্কর্মাতন্ত্র বলে কটাক্ষ! রাজ্যে বিনিয়োগ হবে না, চাকরিও না, বিস্ফোরক তথাগত

দুদিন নবান্ন(nabanna) বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বিজেপি (bjp)নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়(tathagata roy)। পুজোর আগে একটানা ৪ দিন ছুটিরও কড়া সমালোচনা করেন তিনি।

দুদিন নবান্ন(nabanna) বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বিজেপি (bjp)নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়(tathagata roy)। পুজোর আগে একটানা ৪ দিন ছুটিরও কড়া সমালোচনা করেন তিনি।

পরপর ২ দিন নবান্নে সরকারি ছুটি

পরপর ২ দিন নবান্নে সরকারি ছুটি

পরপর ২ দিন নবান্নে সরকারি ছুটি। বুধবার বিকেলে সরকারি নির্দেশিকা দিয়ে জানানো হয় ৮ ও ৯ অক্টোবর স্যানিটাইজেশনের কাজের জন্য নবান্ন বন্ধ রাখা হবে। আধিকারিক ও কর্মীদের ওই দুই দিন অফিসে না আসতে অনুরোধ করা হয়। তাদের কর্মসূচির দিনে নবান্নে ছুটি ঘোষণা নিয়ে সরব হয় বিজেপি নেতৃত্ব।

ভয় পেয়েছেন মমতা

ভয় পেয়েছেন মমতা

নবান্নে ছুটি ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র বিজেপি নেতারা বলতে শুরু করেন ভয় পেয়েছেন মমতা। যদিও এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিংবা সরকারি পর্যায়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথাগত রায়ের কটাক্ষ

তথাগত রায়ের কটাক্ষ

টুইটে পরপর ২ দিন নবান্নে ছুটি দেওয়ার সমালোচনা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি বলেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকবে নবান্ন। পরের দুদিন, শনিবার ও রবিবার তো এমনিতেই বন্ধ। অর্থাৎ একনাগাড়ে ৪ দিন ছুটি। কটাক্ষ করে তিনি বলেন, এরপর আবার পুজো আসছে। তিনি প্রশ্ন করেছেন, এই ছুটিকে কী বলবেন? ছুটিতন্ত্র, মোচ্ছবতন্ত্র, না নিষ্কর্মাতন্ত্র। এরপর উন্মাদ ছাড়া কেউ এরাজ্যে বিনিয়োগ করবে না। ফলে চাকরিও হবে না।

শমীক ভট্টাচার্যের ওপর হামলার সমালোচনা

শমীক ভট্টাচার্যের ওপর হামলার সমালোচনা

এদিন অপ এক টুইটে ডায়মন্ডহারবারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ওপরে হামলার সমালোচনা করেছেন তথাগত রায়। তিনি জানিয়েছেন, হামলাকারীরা তাঁর সম জিনিস লুট করেছে। বিষ্ণুপুর এবং ফলতা থানা তাঁর অভিযোগ নিতে চায়নি বলেও জানিয়েছেন তিনি।

হাথরাস কাণ্ডে তৃণমূলের প্রতিনিধিদলকে নিয়ে সরব হয়েছিলেন

হাথরাস কাণ্ডে তৃণমূলের প্রতিনিধিদলকে নিয়ে সরব হয়েছিলেন

হাথরাসে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু পুলিশি বাধায় তারা নির্যাতিতার বাড়িতে য়েতে পারেননি। যা নিয়ে টুইটারে আক্রমণ শানিয়েছিলেন তথাগত রায়। তিনি বলেছিলেন, ভারতে তো ২৯ টি অঙ্গরাজ্য রয়েছে। আর কোনও রাজ্য থেকে এরকম পশ্চাৎ-পক্ক সাংসদরা অন্য রাজ্যে ফোঁপর দালালি করতে গিয়েছেন, দেখেছেন? এব্যাপারে তিনি পার্কস্ট্রিট, কাটোয়ার ঘটনার কথা উল্লেখ করেছিলেন।

মুখ্যমন্ত্রীকে ফাটা ডিম বলে কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে ফাটা ডিম বলে কটাক্ষ

তথাগত রায় এর আগে মুখ্যমন্ত্রীকে ফাটা ডিম বলে কটাক্ষ করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+