২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের সব প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে, মমতার ধরনা শুরুর আগেই হুঁশিয়ারি শুভেন্দুর

আজই ধর্মতলায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচিতে বসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের সব প্রকল্পের বরাদ্দ অর্থ বন্ধ করে দেওয়া হবে। দুর্নীতির অভিযোগ বন্ধ করে দেওয়া হবে সব কেন্দ্রের বরাদ্দ।

শুভেন্দুর হুঁশিয়ারি

শুভেন্দুর হুঁশিয়ারি

ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এবার কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের সব প্রকল্পের বন্ধ করে দেওয়া হবে। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে আবাস যোজনার টাকাও। আরও যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে বলে মমতা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা কোনও ভাবেই নেতাদের টাকা নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শুেভন্দু অধিকারী।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধরনা

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধরনা

এদিকে আজই ধর্মতলায় কেন্দ্রর বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে ধরনায় বসবেন তিনি। ৩০ ঘণ্টা ধরে চলবে সেই অবস্থান বিক্ষোভ। গতকালই তিনি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কেন্দ্র সব টাকা কেটে নিয়ে যাচ্ছে একটি টাকাও দিচ্ছে না। জিএসটি নিয়েও এদিন সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, জিএসটির সিদ্ধান্তে সম্মতি জানিয়ে ভুল করেছিলেন তিনি। কেন্দ্র রাজ্যের থেকে সব টাকা কেটে নিয়ে যাচ্ছে। এদিকে রাজ্যকে একটি টাকাও দিচ্ছে না।

কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ

কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথম চিঠি লিখে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। ১০০ দিনের কাজের টাকা নয়ছয় করা হয়েছে। এবং আবাস যোজনার বাড়ির টাকা প্রকৃত যাঁরা ক্ষতিগ্রস্ত এবং যাঁদের বাড়ি নেই তাঁরা পাচ্ছেন না । শাসক দলের ঘনিষ্ঠরাই আবাস যোজনার টাকা পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের টাকা তার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় টিমের পরিদর্শন

কেন্দ্রীয় টিমের পরিদর্শন

শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের ঘটনায় একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছেন। ১০০ দিনের কাজের টাকা ঠিক মত ব্যবহার হচ্ছে কিনা তাঁরা গ্রামে গ্রামে গিয়ে পরিদর্শন করেছেন। এমনকী আবাস যোজনার টাকা ঠিক মত ব্যবহার হচ্ছে কিনা সেটাও তারা খতিয়ে দেখেছেন। একাধিক জেলা থেকেই দুর্নীতির অভিযোগ পেয়েছেন কেন্দ্রের প্রতিনিধিদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+