'তৃণমূলও শেষ পর্যন্ত ভোট বয়কট করবে', আরামবাগে তৃণমূল বিধায়ককে ইঙ্গিত করে মন্তব্য শুভেন্দুর

'তৃণমূলও শেষ পর্যন্ত ভোট বয়কট করবে', আরামবাগে তৃণমূল বিধায়ককে ইঙ্গিত করে মন্তব্য শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসও শেষ পর্যন্ত ভোট বয়কট করবে এমন অবস্থা হবে আরামবাগে। রোড শো থেকে এমনই হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস আরামবাগে একটিও ভোট পাবে না বলেই দাবি করেছেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য আরামবাগের তৃণমূল কংগ্রেস বিধায়ক অপরূপা পোদ্দারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে দলের। গোষ্ঠিদ্বন্দ্বে জর্জরিত হুগলির তৃণমূল কংগ্রেস থেকে বেশ কয়েকজন বিধায়ক বিজেপিতে নাম লেখাতে চলেছেন বলে দাবি করা হচ্ছে। এদিন শুভেন্দুর মন্তব্যও সেই ইঙ্গিত মিলেছে।

আরামবাগে রোড শো শুভেন্দুর

আরামবাগে রোড শো শুভেন্দুর

আরামবাগে এক প্রকার শক্তি প্রদর্শন করলেন শুভেন্দু অধিকারী। বিপুল জন সমর্থন নিয়ে আরামবাগের রাস্তায় ঘুরলে বিজেপি নেতা শুভেন্দু। তৃণমূলের খোলস ছেড়ে এখন গেরুয়াধারী হয়েছেন। নতুন পরিচয় হলেও তাঁর নিজের যে অনুগামী রয়েছে সেটা এখন প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন অধিকারী পরিবারের রাজপুত্র।

তৃণমূলই ভোট বয়কট করবে

তৃণমূলই ভোট বয়কট করবে

আরামবাগের রোড শো থেকে তৃণমূল কংগ্রেসকে শূন্য করার ডাক দিয়েছেন শুভেন্দু। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে বিজেপি যে এখানে সিঁধ কাটতে শুরু করে দিয়েছে তার ইঙ্গিত মিলেছে শুভেন্দুর মন্তব্যে। বিজেপি নেতা দাবি করেছেন আরামবাগে তৃণমূল কংগ্রেস একটি ভোটও পাবে না। আরামবাগ বিজেপির ঘাঁটি। একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসও এখানে ভোট বয়কট করবে।

কোন পথে অপরূপা

কোন পথে অপরূপা

শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন অমিত শাহের বঙ্গ সফরে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তাতে যে হুগলি জেলার একাধিক বিধায়ক রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ দাবি করেছিলেন বিজেপি যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। সেই তালিকায় আরামবাগের অপরূপা পোদ্দারও রয়েছেন।

প্রবীর ঘোষালের নামে পোস্টার

প্রবীর ঘোষালের নামে পোস্টার

ইতিমধ্যেই তৃণমূলের বেসুরো বিধায়কদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁর নামে দাদার অনুগামীরা পোস্টার দিয়েছে উত্তর পাড়ার একাধিক জায়গায়। গেরুয়া রঙে ব্যাকড্রপে হাতজোর করে রয়েছে প্রবীর ঘোষােলর ছবি। নীচে লেখা দাদার অনুগামী। এই নিয়ে প্রবীর ঘোষালের বিজেপিতে যোগদানের জল্পনা মাথা চারা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+