নন্দীগ্রামে দাঁড়ালে একুশের ভোটে মমতাকে 'ভোকাট্টা' করার চ্যালেঞ্জ শুভেন্দুর

নন্দীগ্রামে দাঁড়ালে একুশের ভোটে মমতাকে 'ভোকাট্টা' করার চ্যালেঞ্জ শুভেন্দুর

প্রজাতন্ত্র দিবসেও একুশের ভোটের পারদ জিইয়ে রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীকে স্লোগান চোর বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। একই সঙ্গে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা বলেছেন, নন্দীগ্রামে একবার দাঁড়িয়ে দেখান মমতা, কিভাবে হারাতে হয় দেখিয়ে দেব। ১৪ টি আসনে তৃণমূলকে ভোকাট্টা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

মমতাকে আক্রমণ শুভেন্দুর

মমতাকে আক্রমণ শুভেন্দুর

প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে কৃষকদের বাড়িতে মধ্যহ্ন ভোজন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কোনও ভাবেই নন্দীগ্রামের এক ইঞ্চি জমি তিনি তৃণমূল কংগ্রেসকে ছাড়তে নারাজ। এদিন নন্দীগ্রামের সভা থেকে ফের একবার তৃণমূল কংগ্রেস নেত্রীকে স্লোগান চোর বলে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পুরশুরায় বিজেপির স্লোগান চুরি করেছেন মমতা অভিযোগ করেছেন বিজেপি নেতা। প্রসঙ্গ উল্লেখ্য পুরশুড়ার সভায় মমতা স্লোগান দিয়েছেন হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে।

নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ

নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ

নন্দীগ্রাম নিয়ে ফের টানা পোড়েন শুরু হয়েছে শাসক দলের সঙ্গে বিজেপি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব দিতে তিনি নারাজ। তাই সরাসরি নন্দীগ্রামের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান মমতা। কীভাবে হারাতে হবে তিনি দেখিয়ে দেবেন। ১৪টি আসনে ভোকাট্টা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

নন্দীগ্রাম কার

নন্দীগ্রাম কার

নন্দীগ্রাম আন্দোলনের দখল নিয়ে দড়ি টানাটানি চলছে শুভেন্দুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন ভোট এসেছে বলে নন্দীগ্রামের কথা মনে পড়ছে মাননীয়ার। প্রতি ৫ বছর অন্তর তাঁর নন্দীগ্রামের কথা মনে পড়ে। একুশের ভোেট এবার কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকবে বলে হুঙ্কার দিয়েছেন বিজেিপ নেতা।

অমিত শাহের পথেই শুভেন্দু

অমিত শাহের পথেই শুভেন্দু

প্রজাতন্ত্র দিবসে একদিকে যখন দিল্লির রাজপথে উত্তাল আন্দোলন চলছে কৃষকদের। ঠিক তখনই রাজ্যের কৃষকদের তুষ্টিতে ময়দানে নেমেেছ বিজেপি। কৃষক সুরক্ষা কর্মসূচির আওতায় এদিন নন্দীগ্রামে কৃষকদের বাড়িতে চাল ভিক্ষা করে বিজেপি। তারপরেই কৃষকদের বাড়িতে মধ্যেহ্ন ভোজন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+