'হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্মফুল ফোটাব', অর্জুনের গড়ে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করে হুঙ্কার শুভেন্দুর

'হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্মফুল ফোটাব', অর্জুনের গড়ে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করে হুঙ্কার শুভেন্দুর

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফোটাব। খড়দহের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুঙ্কার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন 'বাবুসোনা' বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। ঘরে ঘরে পদ্মফুল ফোটানোর হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন বাংলায় আর পিসি ভাইপোর সরকার থাকবে না। বুয়া-ভতিজার সরকারকে উৎখাত করতে ময়দানে নেমেছি আমরা। এদিন পুলিসকেও সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী।

ভাইপোকে চ্যালেঞ্জ শুভেন্দুর

ভাইপোকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বিজেপিতে যোগ দেওয়ার পরেই তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছিলেন শুভেন্দু। খড়দহের সভা থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা। তিনি বলেেছন এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে তোমার ঘরে পদ্ম ফোটাব। প্রসঙ্গত উল্লেখ্য অভিষের ডায়মন্ড হারবারে সভা করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছিলেন নিজের ঘরে যে পদ্ম ফোটাতে পারে না সে আবার ঘরে ঘরে পদ্ম ফোটানোর কথা বলছে।

অধিকারী পরিবার কোন পথে

অধিকারী পরিবার কোন পথে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও অধিকারী পরিবারের অন্যান্য সদস্যরা এখনও তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। শিশির অদিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী সকলেই এখনও তৃণমূলে রয়েছেন। এখনও তাঁদের দলবদলের কোনও সম্ভাবনার কথা শোনা যায়নি। এই নিয়েই ডায়মন্ড হারবারের সভা থেকে শুভেন্দুকে খোঁচা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে শুভেন্দু এদিন বলেছেন রাম নবমী এগিয়ে আসছে। ঘরেও ফুটবে পদ্ম। অপেক্ষা করুন অভিষেক।

ঘরে ঘরে পদ্ম ফোটানোর হুঙ্কার

ঘরে ঘরে পদ্ম ফোটানোর হুঙ্কার

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ঘরে ঘরে পদ্ম ফোটানোর দাবিতে সরব হয়েছেন বিজেবি নেতা শুভেন্দু অধিকারী। নতুন স্লোগান দিয়েছেন তিনি 'হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে'। কাঁথির সভা থেকে ঘরে ঘরে বিজেপিকে পৌঁছে দেওয়ার স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী। এদিন খড়দায় শুভেন্দুর সভাতেও শোনা গিয়েেছ সেই স্লোগান। জনজোয়ারে ভেসে গিয়েছে শুভেন্দুর খড়দহের সভা। বিপুল উন্মাদনায় ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন খড়দহে বিজেিপর সভার অর্ধেক মঞ্চ জুড়ে ছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নেতারা।

বুয়া ভতিজার সরকার থাকবে না

বুয়া ভতিজার সরকার থাকবে না

এদিন শুভেন্দু হুঙ্কার দিয়েছেন মে মাসে বিজেিপ সরকার গড়বে বাংলায়। বুয়া-ভাতিজার সরকার আর থাকবে না বাংলায়। মানুষ বুঝে গিয়েছে সিন্ডিকেট রাজ। গরু পাচার, কয়লা পাচার, বালি-পাচারের সিন্ডিকেট চলছে রাজ্যে। মোদী সরকারে হাতে রাজ্যকে তুলে দিতে না পারলে কোনও দিন বাংলার উন্নয়ন আর হবে না বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। আবারও এদিন ২০০ পার করার ডাক দিয়েছেন তিনি। এবারে বিজেপি বাংলায় ২০০ আসন পার করবে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+