'তোলাবাজ ভাইপো'-র হুঙ্কার, অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর

'তোলাবাজ ভাইপো'-র হুঙ্কার, অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কুলতলির সভায় শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেছিলেন, তোলাবাজ প্রমাণ করতে পারলে মৃত্যু বরণ করবেন। অভিষেকের সেই মন্তব্যের পরেই শুভেন্দু অধিকারী 'তোলাবাজ ভাইপো'-কে আইনি নোটিস পাঠান। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান দিয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক সভায় অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছেন। পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিষেকও। কুলতলির সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। শুভেন্দুকে উল্টে তোলাবাজ বলে আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

অভিষেককে আইনি নোটিস

অভিষেককে আইনি নোটিস

সারদা-নারদা কাণ্ড নিয়ে একাধিক সভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন মামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন বিজেপি নেতা। কুলতলির সভায় অভিষেক শুভেন্দুকে আক্রমণ করে বলেছিলেন তোলাবাজ প্রমাণ করতে পারলে তিনি মৃত্যু বরণ করবেন।

তোলাবাজ ভাইপো হঠাও

তোলাবাজ ভাইপো হঠাও

অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েই তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গরুপাচার কাণ্ডে অভিষেক জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন শুভেন্দু। বিনয় মিশ্র পর্যন্ত সিবিআই পৌঁছে গিয়েছে এবার চৌকাঠ ডিঙোলেই অভিষেক বলে আক্রমণে বিদ্ধ করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক সভা থেকে একের পর সভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু।

অভিষেকের বরুদ্ধে শুভেন্দু

অভিষেকের বরুদ্ধে শুভেন্দু

তৃণমূল কংগ্রেসে থাকাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর। অভিষেকের সঙ্গে বিরোধিতার কারণেই এক প্রকার দল ছাড়া বলে মনে করে রাজনৈতিক মহল। যদিও এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। মমতার পরে জায়গা নিতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু অভিষেকের কারণে সেটা সম্ভব হচ্ছিল না। সেকারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা।

গরুপাচার কাণ্ডে অভিষেক

গরুপাচার কাণ্ডে অভিষেক

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারবারই অভিযোগ করেছেন রাজ্যে গরুপাচারকাণ্ডে যুক্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাপাচার কাণ্ডেও তাঁর নাম রয়েছে। সেকারণেই বারবার তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার একেবারেই আইনি নোটিস পাঠিয়ে শুভেন্দুকে জবাব দিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+