ত্রিপল চুরি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! মিলল না স্থগিতাদেশ, হাইকোর্টে চরম অস্বস্তিতে শুভেন্দু-সৌমেন্দু

ত্রিপল চুরির মামলায় অস্বস্তি বাড়ল অধিকারী পরিবারের। ওই মামলায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। আবেদন খারিজ করল হাইকোর্ট। আগামী ২২ জুন এই মামলার শুনানি হতে চলেছে।

ত্রিপল চুরির মামলায় অস্বস্তি বাড়ল অধিকারী পরিবারের। ওই মামলায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। আবেদন খারিজ করল হাইকোর্ট। আগামী ২২ জুন এই মামলার শুনানি হতে চলেছে।

হাইকোর্টে চরম অস্বস্তিতে শুভেন্দু-সৌমেন্দু

কাঁথি থানায় শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী-সহ মোট চারজনের বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। গত ২৯ মে এই অভিযোগ দায়ের করেন কাঁথি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না।

অভিযোগে বলা হয়েছে, শুভেন্দু ও প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দুর নির্দেশে এবং বাকি দু'জনের মদতে পুরসভার অফিস গোডাউন থেকে চার-পাঁচজন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঢুকে ত্রাণের জন্য রাখা ত্রিপল গাড়িতে নিয়ে পালায় শুভেন্দু ও সৌমেন্দু ছাড়া বাকি দু'জন পুরসভার কর্মী।

রাজ্য পুলিশের দাবি, ত্রিপল চুরির ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শুভেন্দুর দেহরক্ষী তথা সিআইএসএফ জওয়ানেরা।

আর সেই জওয়ানদের নোটিস দিতে গেলে তাঁরা বলেন, কেন্দ্র তাঁদের শুভেন্দুর নিরাপত্তায় মোতায়েন করেছে, তাই রাজ্য পুলিশ এ ভাবে তাঁদের তলব করতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+