পশ্চিমবঙ্গের অবস্থা ৩৫৬-র থেকেও খারাপ, অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে বিস্ফোরক শুভেন্দু
এই সরকার কোনও সরকারই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকার সংবিধান মানছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা করার পরে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধ
এই সরকার কোনও সরকারই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকার সংবিধান মানছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা করার পরে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি ৩৫৬ ধারা থেকেও খারাপ।

বিরোধী থেকেই তিনি শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০০৬ সালে তিনি বামফ্রন্টের সময়ে বিধানসভায় জয়ী হয়েছিলেন। তিনিই ২০০৯ সালে হলদিয়ার ছোট মুখ্যমন্ত্রী লক্ষ্মণ শেঠকে হারিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জিতলেও, তাদের মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন এই বছরে। সরকারি দলে থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে তিনি জিতেছেন, তা কেউ বলতে পারবেন না। বলেছেন শুভেন্দু।

বিজেপির ভোট আদর্শের, সনাতনের
শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের বিজেপি যে ৩৮.১ শতাংশ ভোট পেয়েছে, তা আদর্শের ভোট, সনাতনের ভোট। মানুষ মোদীজিকে দেখে ভোট দিয়েছে। ওই ভোট কনসলিডেটেড বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

বিধানসভার নিয়ম মেনেই বিরোধীদলের দায়িত্ব পালন
শুভেন্দু অধিকারীর কাছে এদিন প্রশ্ন ছিল বিধানসভায় কোন কোনও ইস্যুকে তুলে ধরা হবে। তিনি বলেছেন, অসংখ্য ইস্যু রয়েছে। সংবিধান নেমে বিধানসভার নিয়ম মেনেই তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

এখনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা
শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, এখনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা রয়েছে। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। রাজ্যের অবস্থা ৩৫৬ ধারার থেকেও খারাপ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে এরটা শক্তিশালী সরকার রয়েছে। তুলনায় রাজ্যের সরকার তো কোনও সরকারই নয়, কেননা এই সরকার সংবিধান মানে না। তিনি বলেন, একটু সময় লাগবে ওয়েট অ্যান্ড সি।

দিলীপ ঘোষ জানেন না
শুভেন্দু অধিকারী দিল্লি এসেছেন, তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানেন না, এমনটাই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, তিনি দলের নেতা অমিতাভ চক্রবর্তীকে বলে এসেছেন। এব্যাপারে দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি জল্পনা উড়িয়ে তিনি বলেন, দিলীপ ঘোষেক সঙ্গে তাঁর অ্যাডজাস্টমেন্ট ভাল।












Click it and Unblock the Notifications