Suvendu Adhikari: পুরোটাই তৃণমূলের সাজানো ভিডিও, গঙ্গাধর কয়াল CBI-র কাছে যাচ্ছে, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
সন্দেশখালির ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নবদ্বীপে সভা করতে গিয়েছিলেন। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালির ভিডিও পুরোটাই পরিকল্পনা করে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।
এই ভিডিও-র নেপথ্যে অভিষেকের মাথা রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন, ভোটে হারবে জেনে তৃণমূল নতুন ফন্দি এঁটেছে। সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল নিজেই সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন ভাইপো আর আইপ্যাকের পরিকল্পনা করে তৈরি এই ভিডিও। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। গঙ্গাধর কয়াল নিজেও অবশ্য দাবি করেছেন ভিডিওতে তাঁকে দেখা গেলেও কণ্ঠস্বর তাঁর নয়। সেকারণে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। ভিডিওতে বলতে শোনা গিয়েছিল গদাধর কয়ালকে যে কোনও ধর্ষণের ঘটনা ঘটেইনি। টাকা দিয়ে ব্রেনওয়াশ করিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছিল। নিজেকে বিজেপির মণ্ডল সভাপতি বলে দাবি করেছিলেন গদাধরক কয়াল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দাবি করেন, ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি গদাধর কয়াল শুভেন্দু অধিকারীর নাম করেছেন। শুভেন্দু অধিকারী রাজ্যে ৩৫৫ ধারা জারির জন্য যা করার তিনি করবেন বলে আগেও মন্তব্য করেছিলেন। কাজেই বোঝাই যাচ্ছে সন্দেশখালি কাদের পরিকল্পনায় হয়েছে। বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে প্রকাশ্যে নিশানা করেছেন।
শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সন্দেশখালির ভিডিও ভাইপো-আইপ্যাকের। ভোটে আরবে বুঝতে পেরেই এই সব পরিকল্পনা করে চলেছে। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করে ব্যবহার করা হয়েছে ভিডিওতে। তিনি ভিডিও-র সত্যতা যাচাইয়ের জন্য সিবিআইয়ের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
এদিকে আবার শুভেন্দু অধিকারী শাসক দলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিসিকে প্রাক্তন করে চাড়ব আর, ভাইপোকে জেলে ভরে ছাড়ব। সন্দেশখালিতে এতো জনের অভিযোগ জমা পড়েছে সেটাকে সাজানো ঘটনা বলার সাহস হয় কি করে ওদের। সন্দেশখালির মা-বোনেরা এর জবাব দেবেন। এসব ভিডিও তৈরি করে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও দাবি করেছেন এই ভিডিও তৃণমূল কংগ্রেস তৈরি করেছে।












Click it and Unblock the Notifications