'IC কল্লোল ঘোষকে বাঁচাতেই সিআইডি তদন্ত' CBI তদন্তের দাবি জানিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

'IC কল্লোল ঘোষকে বাঁচাতেই সিআইডি তদন্ত' CBI তদন্তের দাবি জানিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

বাগুইআটি জোড়া খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে আইসিকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী। বাগুইআটি থানার সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ভোট লুঠ করার জন্য এই আইসিকে টাকা দিয়ে কিনেছিলেন মমতা। সেকারণেই আইসিকে বাঁচাতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতাকে নিশানা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বাগুইআটি থানার সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছিলেন িতনি। সেই সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র িনশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন বাগুইআটি থানার আইসিকে বাঁচাতেই আইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট লুঠের সময় টাকা দিয়ে এই আইসিকে কিনেছিলেন তিনি এমন বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেশের সবচেয়ে ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা। তীব্র নিশানা করেছেন শুভেন্দু।

সিবিআই তদন্ত দাবি

সিবিআই তদন্ত দাবি

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেছেন রজ্যের পুলিশ দিয়ে কোনও তদন্ত করে লাভ নেই। পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। কাজেই অবিলম্বে এই ঘটনার সিবিআই তদন্ত চাই। এমনই দাবি জািনয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত উল্লেখ্য দুই কিশোরর পরিবারও গতকাল থেকে সিবিআই তদন্তের দাবি জািনয়েছেন। প্রয়োজনে তাঁদের হাইকোর্টে মামলা করার কথা বলেেছন শুভেন্দু অধিকারী। সেজন্য সবরকম সহযোগিতা করবে বিজেপি। এমনকী এই নিয়ে জনস্বার্থ মামলা করার কথা বলেছেন তিনি।

বিজেপির তুমুল বিক্ষোভ

বিজেপির তুমুল বিক্ষোভ

আজ সকাল থেকেই বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে সামিল হতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। থানায় ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। তুমুল বিক্ষোভ শুরু হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামাতে হয় পুিলশকে। বিজেপির পাশাপাশি বামেরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন।

ওসিকে গ্রেফতারের দাবি

ওসিকে গ্রেফতারের দাবি

শুভেন্দু অধিকারী আসার আগে থেকে বিজেপি বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ জানিয়েছে সিআইডি তদন্ত করে কিছু হবে না। পুলিশের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। ক্লোজ করে কিছু হবে না আইসির গ্রেফতারি চাই। দাবিতে সরব হয়েছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+