'পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত' অর্পিতাকে নিয়ে বিস্ফোরক টুইট শুভেন্দুর
'পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত' অর্পিতাকে নিয়ে বিস্ফোরক টুইট শুভেন্দুর
অর্পিতা মুখোপাধ্যায় তৃণমূলের কেউ নন এমনই দাবি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। টিএমসির সেই দাবি এক প্রকার ফুৎকারে উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন টিএমসি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন, 'পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত'। যদিও টুইটে একবারও অর্পিতার নাম লেখেননি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের এই টুইটের পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অর্পিতাকে িনয়ে টুইট শুভেন্দুর
এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় যে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে তা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন, 'কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভাল করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, 'কেমতি আছন্তি'। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, 'কেমতি আছন্তি'?'

'দলের কেউ নয়'
এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাই িনয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে এই নিয়ে এক প্রকার মুখে কুলুপ এঁটেছে শাসক দল। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে শাসক দলের কোনও যোগাযোগ েনই। এবং তিিন তৃণমূল কংগ্রেেসর অংশ নন বলে স্পষ্ট জানানো হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু নিজে জানিয়েছেন তিনি কোনও দল করেন না। অর্থাৎ টিএমসির সঙ্গে তিনি যুক্ত নয়।

টিএমসির একাধিক অনুষ্ঠানে অর্পিতা
এদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। টিএমসির একাধিক অনুষ্ঠােন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। এমনকী সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। তবে শাসক দলের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছে। কিন্তু সেই দাবি করেও অর্পিতা যোগ এড়িয়ে যেতে পারছে না টিএমসি।

পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। অর্পিতার নিজের নামে রয়েছে একাধিক ফ্ল্যাট। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজডাঙা এবং পাটুলিতে একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ ভাবে জমি কিেনছিলেন অর্পিতা। সাড়ে ৩ লক্ষ টাকা দামের একাধিক গ্যাজেট ব্যবহার করতেন তিিন। সেই সঙ্গে একাধিক নেল পার্লার এবং ভুয়ো সংস্থা চালাতেন অর্পিতা মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications