Post Poll Violence: ভোটের ফলাফল বেরোতেই চেনা ছবি বঙ্গে, জেলায় জেলায় আক্রান্ত বিজেপি, চরম হুঁশিয়ারি সুকান্তর
ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই রাজ্যের প্রায় সর্বত্র চেনা ছবি ধরা পড়ল। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুরু হয়ে গিয়েছে অশান্তি। উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের ক্যানিং সর্বত্র শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা।
গতকাল লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। তাতে একেবারেই ভাল ফল করেনি বিজেপি। মাত্র ১২টি আসন পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূসল কংগ্রস পেয়েছে ২৯টি আসন। বসিরহাট লোকসভা কেন্দ্র পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতেছে। এই ফলাফল প্রকাশ্যে আসার পরেই বসিরহাটে বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

এবারের লোকসভা ভোটে সন্দেশখালিকে হাতিয়ার করেছিল বিজেপি। সেই সন্দেশখালিতেও জিততে পারেনি বিজেপি। লক্ষাধিক ভোটে িজতেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। গতকাল রাত থেকেই বসিরহাটের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। এদিকে বাঁকুড়াতেও শুরু হয়ে গিয়েছে অশান্তি। বাঁকুড়ায় এবার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
গতকাল রাত থেকেই পাত্র সায়রে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। বাঁকুড়ার একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার হার হয়েছে বিজেপি। তার পর থেকেই বাঁকু়ড়ার একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। গতকাল রাত থেকেই জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। বাঁকুড়ায় পাত্র সায়রে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ শুধু বাঁকুড়া নয় ক্যানিংয়েও গতকাল রাতে বিজেপি নেত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য ক্যানিংয়ে ভোটের দিন অশান্তির ঘটনা ঘটেছিল।
ক্যানিংয়ে পাশাপাশি বারাসত-মধ্যমগ্রামেও আক্রান্ত হতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা। এমনকী নিউটাউনেও বিজেরি কর্মীর বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বিজেপি নেতা কর্মীরা অনেকেই ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন। ব্যারাকপুরের ভাটপাড়াতেও বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হেরেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
আবার উত্তরবঙ্গের কোচবিহার থেকেও ভোটের পরে অশান্তির খবর আসছে। কোচবিহারে বিজেপির হার হয়েছে। বিজেপি প্রার্খী নিশীথ প্রামাণিক হেরেছেন। তারপর থেকেই কোচবিহারে অশান্তির ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোচবিহারের ভিিডও তাতে দেখা হিয়েছে বন্দুক উঁচিয়ে তেড়ে যাচ্ছেন এক জন। তাঁকে পাল্টা তাড়া করেন গ্রামবাসীরা।
জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার খবর প্রকাশ্যে আসতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন এভাবে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা দলে প্রতিরোধ তাঁরা গ়ড়তে জানেন। যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হবেন সেখানে সেখানে তিনি ছুটে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে আবার ফিরহাদ হাকিম দাবি করেছেন উস্কানির কারমেই এই সব ঘটনা ঘটছে। এমন কোনও অশান্তির ঘটনা ঘটেনি বাংলায়।












Click it and Unblock the Notifications