পুলিশের টানা হেঁচড়ায় হাতে আঘাত, ছবি টুইট করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্তর
পুলিশের টানা হেঁচড়ায় হাতে আঘাত, ছবি টুইট করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্তর
এসএসসি কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। তাঁদের বিক্ষোভ আটকাতে পুলিশ নির্মম আচরণ করে বলে অভিযোগ। পুলিশ কীভাবে তাঁদের উপরে অত্যাচার চালিয়েছে তার নমুনা দিতে নিদের হাতের আঘাতেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি টুইট করে আবার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি গিয়েছেন তিনি।

সুকান্ত মজুমদার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লিখেছেন, 'গত কালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী এ ভাবে আমায় এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। আপনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে।'
শনিবার হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। সেসময় বিজেপি কর্মী সমর্থকদের সরাতে তৎপর হয়
পুলিশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রায় জোর করে সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া।
অভিযোগ লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে। প্রায় ৩০ জন বিজেপি নেতা কর্মীকে আটক করেছিল পুলিশ। সেখানেই সুকান্ত মজুমদার হাতে আঘাত পান বলে দাবি করেছেন। এই নিয়ে পুলিশ এবং রাজ্য সরকাররে বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
এসএসসি দুর্নীতি মামলার পরতে পরতে রহস্য। এবার পার্থ-অর্পিতার যৌথ অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি অফিসাররা। যদিও পার্থ চট্টোপাধ্যায় ইএসআই হাসপাতালে ঢোকার পথে দাবি করেছেন এই টাকা তাঁর নয়। সময়ই সব বলবে। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর জল্পনার পারদ চড়তে শুরু করেছে। আগের দিন তিনি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ওদিকে আবার অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন টাকার উৎস্য তিনি জানেন না। এইকোনও টাকাই তাঁর নয়। এই টাকা তাঁর হলে তিনি প্রযোজক হচে পারতেন। সিনেমা প্রযোজনা করার ইচ্ছে ছিল তাঁর সেকারণে ইচ্ছে এন্টারটেনমেন্ট নামে সংস্থা খুলেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications