পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্ন, তৃণমূলের শিক্ষা সেলের এক নেতার কীর্তি, টুইট সুকান্তর
যদিও পর্ষদের পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি হোয়াটস অ্যাপে যে প্রশ্নপত্র ঘুরছে সেটাই মাধ্যমিকের ইংরেজির প্রশ্ন কিনা
মাধ্যমিকের প্রশ্ন ফাঁস! ইংরেজির একটি প্রশ্নপত্র টুইট করে এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন পরীক্ষা শুরুর আগেই অর্থাৎ সকাল থেকে মালদহ জেলা জুড়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ইংরেজির প্রশ্নপত্র। এই কীর্তির নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের এক নেতা। পর্ষদ তদন্ত করে দেখুক। তিনি নাম বলতে রাজি হননি। যদিও পর্ষদের পক্ষ থেকে এই ঘটনা এখনও কোনও কিছু জানানো হয়নি। যদিও ইতিমধ্যেই নির্বিঘ্নেই শেষ হয়েছে মাধ্যমিকের ইংরেজির পরীক্ষা।

প্রশ্ন ফাঁসের অভিযোগ
মাধ্যমিক পরীক্ষা এবার নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে হচ্ছে। গতবারের চেয়ে ৪ লক্ষ কম পরীক্ষার্থী রয়েছে এবার। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ করেছে পর্ষদ। তারই মাঝে ইংরেজি প্রশ্ন পত্র ফাসের অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুপুর দেড়টাতে একটি প্রশ্ন পত্র টুইট করে দাবি করেছেন এটাই মাধ্যমিকের ইংরেজির প্রশ্ন পত্র। সকাল থেকেই নাকি মালদহ জেলায় সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ হোয়াটস অ্যাপে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন পত্রটি।

তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেেছন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের এক নেতাই এই প্রশ্ন ফাঁস করেছেন। তবে সুকান্ত মজুমদার তাঁর নাম বলতে চাননি। তিনি বলেছেন, সেটা তদন্ত করবে পর্ষদ। তিনি সেই নেতার নাম বলবেন না। তিনি দাবি করেছে ১২.৪৮ মিনিেট িতনি ইংরেজির প্রশ্নপত্রটি হোয়াটস অ্যাপে পেয়েছেন। সেই সঙ্গে আবার তিনি দায় এড়িয়ে গিয়ে বলেছেন সোশ্যাল মিডিয়া থেকেই তিনি এই প্রশ্নপত্রটি পেয়েছেন। এর দায় তাঁর নয়।

পাল্টা তোপ কুণালের
সুকান্ত মজুমদারের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন চাত্রছাত্রীদের মানসিকতা নিেয় ছেলেখেলা করা হচ্ছে। একজন দায়িত্বশীল নেতার কাছে এটা মানায় না। সুকান্ত মজুমদার সস্তার রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্য বিজেপি নেতা এই সব করছেন বলে অভিযোগ করেেছন কুণাল ঘোষ।

পর্ষদ কী বলছে
তবে সুকান্ত মজুমদার ইংরেজির যে প্রশ্নপত্রটি টুইট করেছেন সেটাই মাধ্যমিকের প্রশ্নপত্র কিনা তা নিয়ে এখনও কোনও কথা স্পষ্ট করে জানাননি । তবে এই ঘটনায় যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই। পর্ষদ প্রশ্ন ফাঁস রুখতে আগে থেকেই কড়া পদক্ষেপ করেছে। একাধিক চেকিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে একাধিক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পর্ষদ সভাপতি নিজে পরিদর্শনে যাচ্ছেন। স্পর্শ কাতর এলাকা চিহ্নিত করে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023












Click it and Unblock the Notifications