Sukanta Majumdar: ঘরবাড়ি নেই, মমতার নির্দেশে জোর করে ফেরানো হচ্ছে হিন্দুদের! সামশেরগঞ্জে বিস্ফোরক সুকান্ত
Sukanta Majumdar: হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার ১০ দিন হতে চললেও এখনও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদ্রুত এলাকায় আসেননি, সেই প্রশ্ন তোলেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতির কাছে কান্নায় ভেঙে পড়লেন স্থানীয়রা। তাদের আশ্বস্ত করে এলাকায় আরও বিএসএফ ঢুকছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
গত ১২ এপ্রিল সামশেরগঞ্জে হিন্দুদের মন্দিরে হামলা চালানোর অভিযোগ ওঠে। ৫৬টি হিন্দ দেবদেবীর মূর্তি ভেঙে লুঠপাঠ চালানো হয়েছে বলে অভিযোগ। সেই মন্দির পরিদর্শন করেন সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "অন্যের ধর্মকে সম্মান না করতে পারলে নিজের ধর্মকেও সম্মান করতে জানে না। মানুষকে বোকা বানাতে দীঘায় ৩০ তারিখ নকল মন্দির উদ্বোধন করছেন মমতা। ওই দিনই এখানে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না।"

ভেঙে গিয়েছে দোকান। রুটিরুজি খুইয়ে সুকান্তর কাছে হাতজোড় করে অভাব অভিযোগ জানালেন নিপীড়িত হিন্দুরা। স্থানীয়দের সাহস জোগালেন সুকান্ত। বললেন, "ভয় পাবেন না। ভয় পেলে আরও ভয় দেখাবে।" পুলিশে মানুষের ভরসা নেই বলে জানান সুকান্ত। স্থানীয়দের অনুরোধ মেনে বিএসএফের স্থায়ী ক্যাম্পের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদন জানানোর কথাও বলেন বিজেপির রাজ্য সভাপতি।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ সুকান্তর। তাঁর দাবি, "মমতার নির্দেশেই মালদহ ও মুর্শিদাবাদের ডিএম বাধ্য হয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাচ্ছে, অথচ তাদের ঘরবাড়িটাই পুড়ে গিয়েছে। এখনও কেন আসেননি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন ওদের জমি কেড়ে নেওয়া হয়েছে, মুর্শিদাবাদে কোথায় কাড়া হয়েছে জানি না। সবাই ছি ছি করছে, এত বাজে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা ফেরাতে ওনার আসার দরকার ছিল।"
সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যান সুকান্ত। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে পরিবার। সুকান্তও জানান, তারা এনআইএ তদন্ত চান। বুদ্ধিজীবীদেরও নিশানা করেন সুকান্ত। টেলিভিশন চ্যানেলে যে সমস্ত বুদ্ধিজীবীরা বড় বড় কথা বলেন, তারা কেন চুপ, প্রশ্ন সুকান্তর।
পরিবারের আরও দাবি, পুলিশ ক্যাম্প তারা চান না। বরং বিএসএফ ক্যাম্প চান তারা। বিএসএফ ক্যাম্প করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সুকান্ত। পরিবারের বাচ্চাদের সঙ্গেও কথা বলেন সুকান্ত। মন্ত্রী বলেন, "এই শিশুগুলির কী দোষ ছিল যে তারা তাদের বাবাকে হারাল?" সুকান্তর কাছে কান্নায় ভেঙে পড়েন ঘরের মহিলারাও। "আমরা হিন্দু বলেই কি আক্রমণ, বিএসএফ চলে গেলে আমাদেরও পালাতে হবে," ভয়ে কাঁটা পরিবারের মহিলারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications