এক শ্রেণির ভোটকে এক জায়গায় করতে জঘন্য পরিকল্পনা! মোথাবাড়ির ঘটনায় মমতাকে দায়ী করে বিস্ফোরক সুকান্ত

Sukanta Majumdar on Mothabari Case: বাংলার ভোটব্যাঙ্ক কনসলিডেট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছেন। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে হাওড়ার শিবপুর আইআইঅএসটি-তে একটি অনুষ্ঠানে যোগ দেন। পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোতাবাড়ি ইস্যুতে মুখ্যমন্ত্রীকেই তীব্র আক্রমণ শানান।

একই সঙ্গে এই ঘটনার জন্যে রাজ্যের প্রশাসনিক প্রধানকেই একহাত নেন। সুকান্ত বলেন, এক শ্রেণির ভোটকে এক জায়গায় করতে জঘন্য পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই নিয়ে কমিটি যা তৈরি হয়েছে তা আসলে কিছুই নয়। সবই লোক দেখানো। মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র কারও হাতে ক্ষমতা ছাড়েন না। উনি নিজেই সব সামলাচ্ছেন।

Sukanta Majumdar on Mothabari Case

আর এই বিষয়ে কথা বলতে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, 'মুসলিম ভোট পোলারাইজেশন করার টার্গেট নিয়েছেন মুখ্যমন্ত্রী'। আর তাই সংখ্যালঘু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বলে দাবি। এমনকি মোতাবাড়ির মতো ঘটনা আগামিদিনে কলকাতা-হাওড়াতে ঘটতে পারে বলে আশঙ্কা। ফলে সতর্ক থাকর পরামর্শ। হিন্দুত্ব প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার বছর ধরে ভারতের যে প্রবাহমান জীবনধারা তাকেই হিন্দুত্ব বলে। বিজেপির আদর্শ সেই হিন্দুত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন, বাংলার সবচেয়ে বেশি বদনাম উনি করছেন। লন্ডনে গেছেন। ভুলভাল তথ্য দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটছেন। এতে শিল্প আসবে কি? উনি শিল্প আনতে গেছেন নাকি ঘুরতে গিয়েছে? প্রশ্ন সুকান্ত মজুমদারের। আর তাই এবার মানুষ যদি বুথ পর্যন্ত পৌঁছতে পারে তাহলে ক্ষমতার পরিবর্তন ২০২৬-এ বাংলায় হবে বলেও মন্তব্য করেন।

একই সঙ্গে এদিন শওকত মোল্লাকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুকান্ত। বলেন, যদি বাপের বেটা হতো তাহলে যে পার্টি দিয়ে শুরু করেছিলেন রাজনীতি, সেই সিপিএম পার্টিই করতেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখাক। অমিত শাহ নিয়ে কথা বলার যোগ্যতা নেই শওকতের। অমিত শাহ জি বিজেপি দিয়ে শুরু করেছিলেন, এখনই বিজেপিই করেন বলে মন্তব্য। এছাড়াও এদিন আরজি কর সহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি।

Take a Poll

বলে রাখা প্রয়োজন, এদিন শিবপুর আইআইইএসটি-তে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে দুজন প্রাক্তনীর দেওয়া আঠারো কোটি টাকায় দুটি নতুন গবেষণা কেন্দ্র হবে। তারই আনুষ্ঠানিক ঘোষণা করেন সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক ও কয়েকজন প্রাক্তনী। এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলিতে যেভাবে প্রাক্তনীরা ডোনেট করতে এগিয়ে আসছেন রাজ্যের বিদ্যালয়গুলিতেও এইভাবে প্রাক্তনীদের এগিয়ে আসা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+