ফের অমর্ত্য সেনকে কদর্য ভাষায় আক্রমণ বিজেপির, বিশ্বাসঘাতক বললেন এই নেতা
এবার বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর তোপের মুখে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন স্বামী। এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিলীপ ঘোষ আক্রমণ করেছিলেন অমর্ত্য সেনকে।
এবার বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর তোপের মুখে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন স্বামী। এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিলীপ ঘোষ আক্রমণ করেছিলেন অমর্ত্য সেনকে।

পদ্ম সম্মান দেওয়া হয়েছে আরএসএস-এর বেশ কয়েকজন নেতাকে। এমনটাই অভিযোগ করেছিল কংগ্রেস। এরই পাল্টা হিসেবে অমর্ত্য সেনকে আক্রমণ সুব্রামনিয়ান স্বামীর। তাঁর প্রতিক্রিয়া, আরএসএস-এর লোকেরাও এদেশেরই মানুষ। তাঁরা অনেক কাজ করেন, কিন্তু সেভাবে মর্যাদা তাঁরা পান না। তাঁর মতে আরএসএস-এর লোকের কোনও আশা ছাড়াই সামাজিক কাজে যুক্ত রয়েছেন। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন সরকার পদ্ম পুরস্কার দিয়েছিল অমর্ত্য সেনকে। যিনি একজন বিশ্বাসঘাতক। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অমর্ত্য সেনের বিরুদ্ধে লুটের অভিযোগ করেছেন স্বামী। একইসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ দেশের জন্যে কিছুই করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। অমর্ত্য সেন একজন বামপন্থী। সনিয়া গান্ধীর ইচ্ছাতেই অমর্ত্য সেন পদ্ম পুরস্কার পেয়েছিলেন বলে দাবি করেছেন সুব্রামনিয়ান স্বামী।

এর আগে কংগ্রেস মুখপত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেছিলেন, যাঁরা বিজেপির বৃদ্ধিতে সাহায্য করছে, তাঁদেরই বর্তমান সরকার পদ্ম পুরস্কার দিয়েছে। টুইটে তিনি আরএসএস নেতা বেদপ্রকাশ নন্দা এবং কেরলের আরএসএস প্রধান পি পরমেশ্বরের নাম উল্লেখ করেন। এরই পাল্টা হিসেবে অমর্ত্য সেনকে আক্রমণ করা হয়।
এদিকে অমর্ত্য সেনকে আক্রমণের প্রতিবাদ করে বার্তা দিয়েছেন কবি জয় গোস্বামী, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন তাঁরা। বিজেপিতে আদৌ কতটা জায়গা আছে সুব্রামনিয়ান স্বামীর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications