চাণক্য নন মিরজাফর মুকুল, বিস্ফোরক নিশানা সৌমিত্র খাঁর

চাণক্য নন মিরজাফর মুকুল, বিস্ফোরক নিশানা সৌমিত্র খাঁর

চাণক্য নন মুকুল রায়। তিনি মিরজাফর। তাঁর জন্য ২০১৯-এ ১৮টা আসন জেেতনি বিজেপি। তীব্র নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। প্রসঙ্গত সৌমিত্র খাঁর এই প্রতিক্রিয়া দেওয়ার আগেই অনুপম হাজরা ফেসবুক পোস্টে লিখেছেন দলে দলবাজি বন্ধ হোক। বিধানসভা ভোটে মুকুলকে গুরুত্বহীন করে দেওয়ার কারণেই কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূলে ফিরলেন মুকুল

তৃণমূলে ফিরলেন মুকুল

একটি বৃত্ত পূর্ণ হল। ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। ২০২১-র বিধানসভা ভোটের পর তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের এই ফেরাটা একেবারেই কাকতালীয় নয়। এর মধ্যে বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

গুরুত্ব না পেয়েই তৃণমূলে ফেরা

গুরুত্ব না পেয়েই তৃণমূলে ফেরা

লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা বাড়াতে সাহায্য করেছিলেন মুকুল রায়। কিন্তু বিধানসভা ভোটের প্রথম থেকেই প্রায় কোণঠাসা করে ফেলা হয়েছিল বিজেপি। তেমন কোনও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুকুল রায়কে। খুব বেশি গুরুত্ব পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী ভোটের পরেও মুকুলের সঙ্গে দূরত্ব ক্রমশ বেড়েছিল বিজেপির। যার জেরেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরা মুকুল রায়ের এমনই মনে করছে রাজনৈতিক মহল।

বিস্ফোরক অনুপম

বিস্ফোরক অনুপম

বঙ্গে বিজেপির অন্দরে যে ভয়ঙ্কর ভাবে লবিবাজি চলছে তা বিজেপি নেতা অনুপম রায়ের ফেসবুক পোস্টে স্পষ্ট হয়ে গিয়েছে। মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনুপম হাজরা ফেসবুকে লিখেছেন, দলে দলবাজি বন্ধ করা হোক। এখনও সময় আছে লবিবাজি বন্ধ করুন । দলে কোণঠাসা করা বন্ধ হোক। যোগ্যতা থাকা সত্তেও লবিবাজি হয়েছে। অনুপমের এই ফেসবুক পোস্টের পরেই পাল্টা ফেসবুক পোস্ট করেন বৈশালী ডালমিয়া তিনি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে লিখেছে দল েথকে আবর্জনা পরিষ্কার করুন।

মিরর্জাফর মুকুল

মিরর্জাফর মুকুল

বিজেপিতে ভাঙনের শুরুটা করলেন মুকুল রায়। এর আগে তিনিই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়েছিলেন। মুকুলের এই পদক্ষেপকে মির্জাফরের আচরণ বলে কটাক্ষ করেছেন সৈমিত্র খাঁ। তিনি অভিযোগ করেছেন, চাণক্য নন মুকুল মির্জাফর। তাঁর জন্য লোকসভা ভোটে ১৮টি আসন পায়নি বিজেপি। মানুষ তাঁদের আসন দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই দিল্লিতে গিয়ে শুভেন্দুর সঙ্গে বৈঠক করে এসেছিলেন সৌমিত্র খাঁ, নীশিথ প্রামাণিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+