তৃণমূল কংগ্রেস ধ্বংসকারী দল, বাংলা থেকে 'পিসি-ভাইপো'র সরকার বদলের ডাক সৌমিত্র খাঁ-র

তৃণমূল কংগ্রেস ধ্বংসকারী দল, বাংলা থেকে 'পিসি-ভাইপো'র সরকার বদলের ডাক সৌমিত্র খাঁ-র

স্বাধীনতা হরণকারী দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছেন। স্বাধীনতা দিবলে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির যুব নেতা সৌমিত্র খাঁ। পিসি-ভাইপোর সরকার বদলের ডাক দিয়েছেন তিনি।

 স্বাধীনতা হরণকারী দল তৃণমূল

স্বাধীনতা হরণকারী দল তৃণমূল

রাজ্যের ৯ কোটি মানুষের স্বাধীনতা হরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বাধীনতাহরণকারী নেত্রী। শনিবার স্বাধীনতা দিবস উদযাপন করে এমনই আক্রমণ শানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেছেন রাজ্যের মানুষের স্বাধীনতা বিপন্ন তাই পিসি-ভাইপোর সরকার বদলের সময় এসে গিয়েছে।

 পাপের প্রায়শ্চিত্ত করছি

পাপের প্রায়শ্চিত্ত করছি

একসময় সৌমিত্র খাঁ নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল কংগ্রেসেন গুরুত্ব ছিল তাঁর। দলে গুরুত্ব হারাতে শুরু করেন তিনি। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিিন। তারপরেই দলে যুব বিজেপির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান। এদিন সৌমিত্র বলেছেন তৃণমূল কংগ্রেসে থেকে তিনি পাপ করেছিলেন। এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন।

 স্বাধীনতা দিবসে একাধিক কর্মসূচি

স্বাধীনতা দিবসে একাধিক কর্মসূচি

স্বাধীনতা দিবসে একাধিক কর্মসূচি পালন করেছে বিজেপি। রাজনৈতিক হিংসায় নিহত দলীয় কর্মীদের শহিদ সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে। এরই সঙ্গে সদস্য সংগ্রহ কর্মসূচিও শুরু করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় আমি বিজেপি পরিবার নাম দিয়ে ক্যাম্পেন শুরু করা হয়েছে।

 রাজ্যে আসছেন কৈলাস

রাজ্যে আসছেন কৈলাস

একুশের আগে বিজেপির অন্দরের দ্বন্দ্ব মেটাতে রাজ্যে আলছেন কৈলাস বিজয়বর্গীয়। অমিত শাহের দূত হয়েই রাজ্যে আসছেন তিনি। কীভাবে কোন পথে এগোবেন বিজেপির রাজ্য নেতৃত্ব তার দিক নির্দেশ করবেন কৈলাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+