উর্দি ছেড়ে মমতার বাড়িতে ভৃত্যের কাজ করুক পুলিশ! নবান্ন অভিযানে বাধায় বিস্ফোরক সৌমিত্র

নবান্নকে ঘিরে ত্রিস্তরীয় বলয় তৈরি করেছে পুলিষ। অন্যদিকে যুব মোর্চার নবান্ন অভিযানকে আটকাতে জায়গায় জায়গায় তৎপরতা চালাচ্ছে পুলিশ। ড্রোনে নজরদারি থেকে জলকামান, সবকিছুই ব্যবস্থা করেছে পুলিশ। বিজেপির

নবান্নকে(nabanna) ঘিরে ত্রিস্তরীয় বলয় তৈরি করেছে পুলিশ। অন্যদিকে যুব মোর্চার (bjp) নবান্ন অভিযানকে আটকাতে জায়গায় জায়গায় তৎপরতা চালাচ্ছে পুলিশ। ড্রোনে নজরদারি থেকে জলকামান, সবকিছুই ব্যবস্থা করেছে পুলিশ(police)। বিজেপির অভিযোগ, তাদের অভিযানে বাধা দিতে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের গ্রেফতার শুরু করেছে।

নবান্ন অভিযান আটকাতে পুলিশের বজ্র আঁটুনি! পাল্টা রাজ্য অচল করার হুঁশিয়ারি বিজেপির

ব্যারিকেড, ড্রোন, জলকামান

ব্যারিকেড, ড্রোন, জলকামান

একদিকে কলকাতা ও হাওড়ায় যেমন রাস্তায় রাস্তায় পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তেমনই নিরাপত্তার স্বার্থে রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো সরিয়ে দিয়েছে পুলিশ। ড্রোনে চলছে নজরদারি। জলকামানও তৈরি রাখা হয়েছে। কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানোর কাজও শুরু হয়ে গিয়েছে। বহুতল থেকে নজরদারি করা হচ্ছে। মিছিলের মোকাবিলায় ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজেপি কর্মীদের বাধা, গ্রেফতার

বিজেপি কর্মীদের বাধা, গ্রেফতার

সকাল থেকেই নবান্ন মুখী বিজেপি কর্মীদের অনেক আগেই বাধা দেওয়া হচ্ছে। ডানলপ, উলুবেড়িয়ায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিজেপির অভিযোগ ভদ্রেশ্বরে বিজেপি কর্মীদের গ্রেফতারও করা হয়েছে।

ভৃত্যের কাজ করুক পুলিশ

ভৃত্যের কাজ করুক পুলিশ

এদিকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। এদিন সকালে তিনি বলেন, উর্দি ছেড়ে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভৃত্যের কাজ করুক।

৪ প্রান্ত থেকে বিজেপির মিছিল

৪ প্রান্ত থেকে বিজেপির মিছিল

হাওড়ায় ২ ও কলকাতার ২ প্রান্ত থেকে মিছিল নবান্নর পথে যাবে। বিজেপির রাজ্য দফতর থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘএাষ। অন্যদিকে হেস্টিংস-এ মিছিলের নেতৃত্বে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। হাওড়া ময়দান থেকে শুরু হওয়া মিছিলেন নেতৃত্বে রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান এবং সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। সাঁতরাগাছি থেকে হওয়া মিছিলের নেতৃত্বে সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+