'পুলিস চুড়ি পরে রয়েছে', নারী নির্যাতনে অভিযুক্তের শাস্তির দাবিতে চরম হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

'পুলিস চুড়ি পরে রয়েছে', নারী নির্যাতনে অভিযুক্তের শাস্তির দাবিতে চরম হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

জলপাইগুড়িতে কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেফতারের দাবিতে সরব হল বিজেপি। দলের মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা মায়ের সঙ্গে কথা বলেন। এবং এর বিহিত না হলে জলপাইগুড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 অগ্নিমিত্রার হুঁশিয়ারি

অগ্নিমিত্রার হুঁশিয়ারি

জলপাইগুড়িতে কিশোরীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী। তা না হলে জলপাইগুড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপি মহিলা মোর্চা এবং যুব মোর্চা মিলিত ভাবে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল নেতার গ্রেফতারের দাবি

তৃণমূল নেতার গ্রেফতারের দাবি

জলপাইগুড়িতে কিশোরীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতার করা হয়নি আরেক অভিযুক্তকে। তিনি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের স্বামী বলে তাঁকে পুলিস গ্রেফতার করছে না এমনই অভিযোগ করেছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

 পুলিস চুরি পরে আছে

পুলিস চুরি পরে আছে

রাজ্যে মহিলাদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। পুলিস কোনও পদক্ষেপ করছে না। পুলিস চুরি পরে বসে আছে বলে আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা। তিনি অভিযোগ করছেন পুলিস শাসক দলের নেতাদের তোষামদ করে চলছে।

একুশে মমতা সরকারের পতন

একুশে মমতা সরকারের পতন

একুশেই মমতা সরকারের পতন অবশ্যম্ভাবি। আর মাত্র ৬ মাস সময় হাতে রয়েছে। মমতার উচিত তাঁর পুলিসকে বুঝিয়ে দিক পরে বিজেপির সঙ্গেই কাজ করতে হবে তাঁদের। তখন কী করে কাজ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+