বগুলায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়
নদিয়া জেলার হাঁসখালির বগুলায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
নদিয়া জেলার হাঁসখালির বগুলায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তিলক বর্মন নামের ওই বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বগুলা বাজারে পথ অবরোধ হয়।

তিলক বর্মনের গায়ে গুলি না লাগলেও তাঁকে পিস্তলের বাট দিয়ে মারধর করা হয়। বুধবার রাতে তিনি যখন বগুলা বাজারে বসেছিলেন সেই সময় তাঁর ওপর হামলা হয়। বাইকে করে দুষ্কৃতীরা হামলা করে চলে যাওয়ার সময় তাঁর গাড়িতে ভাঙচুর করে।
তিলক বর্মনকে নদিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার বিজেপি নেতা তথা সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেন যে, তিলক বর্মন তাঁর এলাকায় বিজেপির সংগঠন অনেক শক্তিশালী করেছেন। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাই তাঁকে খুন করার চেষ্টা করেছে।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সমীর পোদ্দার। তার দাবি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications