হিরণের পর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরেক নেতা, শঙ্কুদেব পণ্ডাকে নিয়ে বাড়ছে জল্পনা
হিরণের পর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরেক নেতা, শঙ্কুদেব পণ্ডাকে নিয়ে বাড়ছে জল্পনা
ফের বঙ্গ বিজেপিতে বিদ্রোহ। হোয়াটস্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন তিনি। এর আগে হিরণও বিজেপির গোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে জল্পনা বাড়িয়েছিলেন। তারপরে আবার শঙ্কুদেব পণ্ডার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন শঙ্কুদেব পণ্ডা। এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠও এই বিজেপি নেতা।

ফের বিজেপির অন্দরে বিদ্রোহ
একুশের বিধানসভা ভোটের পর থেকে বিজেপির অন্দরে বিদ্রোহ বাড়তে শুরু করেছে। প্রকাশ্যেই একের পর এক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন। অনেকেই বিজেিপ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে। কয়েকদিন আগেই হিরণকে বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়তে দেখা গিয়েছিল। তারপরেই আবার আরেক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিজেপি যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। এই নিয়ে শঙ্কুদেব পণ্ডাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের সময় থেকেই দীর্ঘদিন বিজেপির কোনওকর্মসূিচতে দেখা যায়নি শঙ্কুদেব পণ্ডাকে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কু
রবিবার সকালে বিজেপি যুব মোর্চার সব গ্রুপ থেকে বেরিয়ে যান শঙ্কুদেব পণ্ডা। যদিও এই নিয়ে শঙ্কুদেব পণ্ডা নিজে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে যুব মোর্চার গ্রুপ ছাড়ে যেকয়েকজন বিজেপি নেতা বিদ্রোহ প্রকাশ করেছিলেন সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। সূত্রের খবর বঙ্গবিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। তার জেরেই এই বিদ্রোহ বলে মনে করা হচ্ছে। তবে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে হিরণের পরেই শঙ্কুদেব পণ্ডার এই বিদ্রোহ বিজেপি শিবিরকে বেশ চাপে ফেলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিরণের বিদ্রোহ
কয়েক দিন আগেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহ প্রকাশ করেন খড়গপুরের বিধায়ক হিরণ। প্রকাশ্যেই এই নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। শুধু হিরণ নন এর আগে সৌমিত্র খাঁ থেকে শুরু করে একাধিক বিজেপি যুব মোর্চা নেতা দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীনই তাঁর সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল নেতৃত্বের। সেসময়ই বিদ্রোহী হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন তিনি। একুশের বিধানসভা ভোটের পরেও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সৌমিত্র খাঁ।

বিজেপির অন্দরে বাড়ছে বিক্ষোভ
বিজেপি অন্দরে বিক্ষোভ ক্রমশ জোরাল হতে শুরু করে দিেয়ছে। একে একে হেভিওয়েট নেতারা দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করতে শুরু করে দিেয়ছেন। এদিকে বিজেপির যুব মোর্চার সভাপতি জািনয়েছেন ,তাঁরা এখন পুরসভার ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন। কাজেই ওদিকে নজর দেননি। কোনও টেকনিকাল কারণেও ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অর্থাৎ পুরো বিষয়টিই এড়িয়ে গিয়েছেন বিজেপির যুব মোর্চার সভাপতি।












Click it and Unblock the Notifications