'ভিড় সামলাতে পারেনি', অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে নিশানা শমীকের
'ভিড় সামলাতে পারেনি', অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে নিশানা শমীকের
ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির মধ্যে ঘটা করে ফুটবল প্রতিযোগিতা, গানের অনুষ্ঠান হয়েছে ডায়মন্ড হারবারে। সেটা ঢাকতেই ডায়মন্ড হারবার মডেলকে ফলাও করে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। প্রসঙ্গত উল্লেখ্য স্বামী বিবেকানন্দের জন্মদিনের ডায়মন্ড হারবারে রেকর্ড করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রায় ৫০ হাজার করোনা পরীক্ষা করা হয়। ডক্টর অন হুইল কর্মসূচি শুরু হয়েছে সেখানে। বারবার এই ডায়মন্ড হারবার মডেলকে বড় করে দেখাতে শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু একবারও ভিড় সামলাতে যে তারা ব্যর্থ হয়েছে সেটা প্রকাশ্যে আসতে দিচ্ছে না এমনই অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

কয়েকদিন আগেই ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ডহারবার কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বড় করে জলসার আয়োজন করা হয়েছিল। বাবুল সুপ্রিয় গান গেয়েছিলেন। সোনু নিগমেরও আসার কথা ছিল। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ায় আসতে পারেননি। সেই জলসায় অসংখ্য মানুষ ভিড় করেছিলেন। করোনা সংক্রমণ তখন হু হু করে ছড়াচ্ছে রাজ্যে। তার পরেই ডায়মন্ড হারবারের করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। ডায়মন্ড হারবার হাসপাতালেও থাবা বসিয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা পরীক্ষাকরেন যাঁরা তাঁদের অনেকেই আক্রান্ত হয়েছিলেন।
তারপরেই স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন ডায়মন্ড হারবারে প্রায় ৫০ হাজার করোনা পরীক্ষা করা হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। একদিনে একটি জায়গায় এত করোনা পরীক্ষা এই প্রথম। রেকর্ড সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করে নজর কেড়েছিল ডায়মন্ড হারবার। তারপর থেকে গোটা রাজ্যে ডায়মন্ড হারবার মডেল করে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। ডক্টর অন হুইল নামেও একটি কর্মসূচি শুরু হয়েছিল। তাই নিয়ে ফলাও করে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বারবার ডায়মন্ড হারবারের কথা বলে প্রচার করা হচ্ছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে িনশানা করেছে বিজেপি।
গঙ্গাসাগর মেলাতেও ভিড় নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার এমনও অভিযোগ করেছে বিজেপি। সব কিছু চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য করোনা পরিস্থিতিতে পুরভোট করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ করোনা পরিস্থিতিতে প্রচার নিয়ে প্রবল অশান্তি তৈরি হয়েছে। আসানসোলে একাধিকবার প্রচারে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। করোনা বিধি লঙ্ঘন করে প্রচারের অভিযোগ উঠেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications