প্রাকৃতিক বিপর্যয়ে বিভাজন নয়, সমন্বয় চান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
প্রাকৃতিক বিপর্যয়ে বিভাজন নয়, সমন্বয় চান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
প্রাকৃতিক বিপর্যয়ে বিভাজন নয়, সমন্বয় চান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অর্থ সাহায্য দিয়েছেন, তার প্রতিফলন যেন দেখা যায় বলে রাজ্য সরকারকে বার্তা দিয়েছেন তিনি।

রবিবার উত্তর 2৪ পরগনার বসিরহাটে আম্ফানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন বেশ কিছু এলাকা ঘুরে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, তিনি ১৭ মাস বসিরহাটের বিধায়ক ছিলেন। প্রকৃতির কাছে বিপর্যস্ত মানুষ কেমন আছেন, তাই তিনি দেখতে এসেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। যতটা সামর্থ্য, ততটা দিয়ে তিনি অসহায় মানুষদের সাহায্য করবেন বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আয়লা, বুলবুলকে কাটিয়ে সম্পূর্ণ বিপর্যস্ত মানুষ। এখন মানুষ চাইছে প্রধানমন্ত্রী যে সাহায্য দিয়েছেন, তার প্রতিফলন ঘটুক।
কেন্দ্রের হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের প্রসঙ্গে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছেন এক লক্ষ কোটি টাকার। কিন্তু সেই টাকা এখনই দেওয়া সম্ভব নয় বলেও মনে করেন শমীক ভট্টাচার্য। বিরোধী রাজনীতি প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই সময়টা বিরোধী রাজনীতি করা বা শাসকদের চোখরাঙানি দেখানোর সময় নয়। বিশাল অংশের মানুষ ক্ষতিগ্রস্ত। তাই একপ্রকার প্রথা ভেঙেই মানুষের কথা ভেবে লকডাউনের মধ্যেই বসিরহাটের মত প্রান্তিক জায়গায় প্রধানমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেছেন বলে দাবি শমীক ভট্টাচার্যের।












Click it and Unblock the Notifications