দলের চাপে পড়ে কাটমানির টাকা ফেরত দিলেন এবার বিজেপি নেতা
কাটমানির টাকা ফেরত দিয়ে নিজের দলের কাছে ভাবমূর্তি ফেরালেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা শুভাশিস মহাপাত্র।
দলীয় নেতৃত্বের চাপে পড়ে কাটমানির টাকা ফেরত দিয়ে নিজের দলের কাছে ভাবমূর্তি ফেরালেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বিজেপির মধ্য মন্ডলের সভাপতি শুভাশিস মহাপাত্র।

উল্লেখ্য গত ৩০ জুলাই নারায়ণগড় ব্লকের বিজেপি মধ্য মন্ডলের সভাপতি শুভাশিস মহাপাত্রের বিরুদ্ধে কাটমানির টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার পড়েছিল,এই ঘটনার পর দলের মধ্যে নিন্দার ঝড় উঠেছিল।
শুধু তাই নয় সেই ব্যাপারে ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দের অভিযোগ ছিল, এর আগে বহুবার চাপ দিয়ে টাকা আদায় করেছে। এটা প্রশাসন তদন্ত করে দেখুক। যদিও সেই ব্যাপারে বিজেপির নারায়ণগড় ব্লক মধ্য মন্ডলের সভাপতি শুভাশিস মহাপাত্রর বক্তব্য ছিল, তার কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জমা রয়েছে,যেটা খালিনার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধলের কাছ থেকে আদায় করা হয়েছিল।
তাঁর পাল্টা অভিযোগ, নিজের এলাকায় ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিরোধীদের এই চক্রান্ত। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকাবাসীদের ডেকে তাঁদের প্রাপ্য টাকার মধ্যে পাঁচ হাজার টাকা করে ফেরত দেওয়া হল। এলাকাবাসীরা তাদের টাকা হাতে টাকা পেয়ে বেজায় খুশি।












Click it and Unblock the Notifications