বিজেপিই হামলা চালিয়েছে লকেটের বাড়িতে! লকেট বেকায়দায় দলের নেতার বয়ানে

হুগলিতে বিজেপির প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। ভোটের মুখে ফের সেই কেন্দ্রেই ধুন্ধুমার কাণ্ড।

হুগলিতে বিজেপির প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। ভোটের মুখে ফের সেই কেন্দ্রেই ধুন্ধুমার কাণ্ড। বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর হয়। কিন্তু এই তাণ্ডবের পিছনে কে? তা নিয়েই বিতর্ক তুঙ্গে। খোদ বিজেপি নেতার কথাতেই উঠে এল এই ঘটনা অন্তর্দ্বন্দ্বের ফল।

বিজেপিই হামলা চালিয়েছে বিজেপি প্রার্থীর বাড়িতে! লকেট বেকায়দায় দলের নেতার বয়ানে

লকেট চট্টোপাধ্যায় এই ঘটনায় আঙুল তুলেছিলেম তৃণমূলের দিকে। তাঁর অভিযোগ ছিল, তৃণমূলের লোকজন বিজেপির পতাকা হাতে নিয়ে হামলা চালিয়েছে। আমাদের লোকজন কেন আমার বাড়িতে হামলা চালাবে? আর এরপরই বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল স্পষ্ট জানান, ভাঙচুর-হামলা চালিয়েছে দলের লোকেরাই।

তিনি বলেন, এসব আমাদের নিজেদের ব্যাপার। সব কিছু ঠিক হয়ে যাবে। ফলে লকেটের অভিযোগ উড়িয়ে হামলার ঘটনায় সিলমোহর পড়ল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বতেই। এই ঘটনাকে ছোট বিষয় বলে জানিয়ে স্বপন পাল বলেন, এসব মিটে যাবে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নয়। আমাদের প্রার্থী একজন সিনেমা আর্টিস্ট। ফলে তাঁর প্রচুর ডিমান্ড। সবাই চাইছেন তাঁকে নিয়ে প্রচার করতে।

সেই কারণেই ক্ষুব্ধ হয়ে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা চালিয়ে থাকতে পারেন দলের কর্মীদের একাংশ। উল্লেখ্য, লকেট হুগলিতে প্রার্থী হওয়ার পর ব্যান্ডেলের লিচুতলার বাড়িতে রয়েছেন। ওই বাড়িরই নীচে রয়েছে পার্টি অফিস। সেখানে হামলার পর লকেটের ঘরে ঢুকেও তছনছ করে দেওয়া হয় আসবাবপত্র।

লকেট নিজে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও তৃণমূল পাল্টা জানায় এর পিছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এরপর বিজেপির ওবিসি মোর্চা সভাপতির কথায় গোষ্ঠীদ্বন্দ্ব না হলেও এই ঘটনার পিছনে বিজেপিরই একাংশ রয়েছে বলে স্পষ্ট হয়ে যায়। তিনি জানান, দলে আলোচনা করেই এসব মিটিয়ে নেওয়া হবে। যদিও লকেট পুলিশে অভিযোগ জানান এবং কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান।

উল্লেখ্য, এই হুগলিতেই প্রার্থী নিয়ে চরম বিবাদ ছিল বিজেপি। বিজেপি লকেটকে প্রার্থী করায় মেনে নিতে পারেননি বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠক। তিনি তীব্র প্রতিবাদ জানান এই প্রার্থী চয়নের বিরুদ্ধে। তিনি দলের সহ সভাপতির পদ ত্যাগ করে প্রতিবাদ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+