কেন্দ্রের চিঠি আসারই ছিল! কারণ তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ সায়ন্তনের

কেন্দ্রের চিঠি আসারই ছিল! কারণ তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ সায়ন্তনের

রাজ্যে লকডাউনের বিধি না মানার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। ফলে এদিন এই অভিযোগে কেন্দ্রের আসা চিঠি প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, এই চিঠি আসারই ছিল। নিজের কথার সমর্থনের তিনি একের পর এক অভিযোগ তুলে ধরেন।

রাজ্যে লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ কেন্দ্রের

রাজ্যে লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ কেন্দ্রের

ফের একবার করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের কড়া চিঠি রাজ্যের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে জায়গায় জায়গায় লকডাউনের বিধিভঙ্গ করা হচ্ছে। এব্যাপারে কলকাতা ও হাওড়ার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী কলকাতা ও হাওড়ায় লকডাউনের নিয়ম ভেঙেছে বলে মিডিয়া রিপোর্টে দেখা গিয়েছে। চিঠিতে পুলিশের ওপর হামলার ঘটনারও উল্লেখ করা হয়েছে।

পুলিশকে পেলের মতো শট

পুলিশকে পেলের মতো শট

হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউনের বিধি পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছিল দিল কয়েক আগে। পুলিশকে লাথিও মারা হয়। এব্যাপারে সায়ন্তন বসু বলেন, পুলিশকে পেলের মতো শট মারা হয়েছিল। হাওড়া ছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় লকডাউনের বিধি ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাজ্যের মৃত্যুর হার সব থেকে বেশি

রাজ্যের মৃত্যুর হার সব থেকে বেশি

বিজেপির নেতা জানিয়েছেন রাজ্যের মৃত্যুর হার ১৩.২ শতাংশ। যা ভারতের বাকি রাজ্যগুলির তুলনায় বেশি। আক্রান্তের সংখ্যা লুকোতে গিয়ে এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি।

একের পর এক হাসপাতাল বন্ধের পথে

একের পর এক হাসপাতাল বন্ধের পথে

পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আগে থেকে সতর্ক করা হয়নি। কিংবা তাদের পিপিই, গ্লাভস দেওয়া হয়নি। ফলে রাজ্যে একের পর এক হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা নিয়ে রাজ্যের প্রায় ১২ টি হাসপাতাল বন্ধের মুখে বলে জানিয়েছেন তিনি।

ডেথ অডিট কমিটি নিয়ে প্রশ্ন

ডেথ অডিট কমিটি নিয়ে প্রশ্ন

এদিন সায়ন্তন বসু রাজ্যের গঠিত ডেথ অডিট কমিটি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডেথ অডিট কমিটি নিয়ে তিনি কিছু জানেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+