কুকুরের পর এবার 'বাঁদর'! বুদ্ধিজীবীদের নয়া কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর, শুরু বিতর্ক

বুদ্ধিজীবীদের বাঁদর বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু

আগের দিনেই বুদ্ধিজীবীদের কুকুর বলে আক্রমণ করে বিতর্ক সৃষ্টি করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর, সোমবার দলের কর্মসূচিতে খড়্গপুর এসে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই বুদ্ধিজীবীদের বাঁদর বলে চিহ্নিত করলেন। এই সাথে এই দেশে নাগরিকত্ব আইন করা ঠিক হয়নি বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার সমালোচনাও করেন তিনি।

সৌমিত্রর কটাক্ষ

সৌমিত্রর কটাক্ষ

রবিবার বসিরহাটের সভায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে তাদের কুকুরের সঙ্গে তুলনা করেন। একইভাবে বিজেপির আর এক সাংসদ অর্জুন সিং ও বুদ্ধিজীবীদের আক্রমণ করেন। এই মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ব্যঙ্গ সায়ন্তনের

ব্যঙ্গ সায়ন্তনের

সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুরে আসেন সায়ন্তন বসু। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কুকুর শব্দে আপত্তি থাকলে আপনারা বাঁদর বলতে পারেন। আমার নাম করে তাদের বাঁদর বলে দিন।"

বাংলাদেশ প্রশ্নে জবাব

বাংলাদেশ প্রশ্নে জবাব

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। শেখ হাসিনাও মন্তব্য করেছেন এই আইনের প্রয়োজন ছিল না। এদিন সায়ন্তন বসু বলেন, আমার মনে হয় যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। হাসিনা বা অন্য কোনও রাষ্ট্রপ্রধানের এই নিয়ে কোনও প্রশ্ন থাকলে তারা ভারত সরকারের কাছে করতে পারেন। প্রয়োজন হলে আমাদের দেশের সরকার তার জবাব দেবে। এটা তো অস্বীকার করা যাবে না যে ১৯৭১ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ২২ শতাংশ। এখন তা কমে হয়েছে ৭ শতাংশ। এই জন্য হাসিনার ও বাংলাদেশের অন্যান্য দলগুলো দায়ী।"

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

সিএএ, বা নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে বোঝাতে তারা বাড়িতে বাড়িতে যাবেন এবং বোঝাবেন যে এই দেশে বসবাসকারী সংখ্যালঘুদের চিন্তার কোনও কারণ নেই। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যাবেন কি না তার উত্তরে সায়ন্তন বসু বলেন, হিন্দু মুসলমান কোনও ব্যাপার না। কুকুর বাঁদরের কাছে না, আমরা জনগনের কাছে যাব।" একইসঙ্গে বিজেপির এই নেতা বলেন, যারা কা-কা-ছি-ছি মিছিলে হেঁটেছে তারাই ৫০০ টাকা করে পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+