বাংলায় উত্তরপ্রদেশ মডেল প্রয়োগ হবে! ‘এনকাউন্টার’ করা মারার হুঁশিয়ারি সায়ন্তনেরও
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে 'এনকাউন্টার' করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মারার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এবার তার পথ অনুসরণ বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসুও একই কথার পুনরাবৃত্তি।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে 'এনকাউন্টার' করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মারার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এবার তার পথ অনুসরণ বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসুও একই কথার পুনরাবৃত্তি করলেন। তিনি সাফ করে দিলেন, তাঁদের প্রধান উদ্দেশ্ই হবে উত্তরপ্রদেশ মডেল বাংলায় লাগু করা।

লোকসভা ভোট মিটলেও এখনও হুঁশিয়ারি থামেনি। সায়ন্ত্ন বসু ভোটের আগে বলেছিলেন ভোট লুঠ করতে এলে বুকে গুলি করে মারার কথা। তারপর রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সোমবার হুঁশিয়ারি দিয়ে জানান, এখনও যদি তৃণমূল নিজেদের না শুধরে নেয় তবে, রাজ্যে উত্তরপ্রদেশ মডেল প্রয়োগ করে গুলি করে মারা হবে।
তারপর এদিনই বসিরহাটে বিজেপির প্রতিবাদ মিছিলে ফের গুলি করে মারার নিদান দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, উত্তরপ্রদেশের যে ফর্মুলা যোগীর পুলিশ প্রয়োগ করছে, সেই একই ফর্মুলা পশ্চিমবাংলায় প্রয়োগ করা হবে। আমরা ক্ষমতায় এলে পুলিশকে বলব এনকাউন্টার করে দাও।
সোমবার বাঁকুড়া পুলিশ সুপার অফিসের সামনে বিজেপির বিক্ষোভ অবস্থানে এসে যে ভাষায় তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সেই একই ভাষায় তোপ দাগেন সায়ন্তন বসু। এনকাউন্টার করে মারার হুঁশিয়ারি দিয়ে বিতর্ক বাঁধান নতুন করে।












Click it and Unblock the Notifications