মমতার যোগ্য প্রতিপক্ষ তৈরি করতে পারেনি বিজেপি, রাজীবের পর এবার মুখ খুললেন সব্যসাচীও
মমতার যোগ্য প্রতিপক্ষ তৈরি করতে পারেনি বিজেপি, রাজীবের পর এবার মুখ খুললেন সব্যসাচীও
রাজীবের সুরে সুর মিলিয়েই এবার দলের নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। লোকসভা ভোটের আগেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা ভোটে বিজেপির বিপুল পরাজয়ের কারণ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেছেন মমতার যোগ্য প্রতিপক্ষ তৈরি করতে পারেনি বিজেপি। যার জেরেই এই শোচনীয় হার।

বেসুরো রাজীব
গতকাল ফেসবুক পোস্টে শোরগোল ফেলে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। বিজেপির উগ্রহিন্দুত্ববাদ এবং কথায় কথায় দিল্লি ছুটে যাওয়া রাষ্ট্রপতি শাসন জারির ভয় দেখানো বাংলার মানুষ ভাল চোখে নেয়নি। বারবার সেকথা দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন তিনি। ফেসবুক পোস্টে এমনই দাবি করেছেন রাজীব। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ তিনি স্পষ্ট ফেসবুক পোস্টে লিখেছেন।

বেসুরো সব্যসাচী
শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা সব্যসাচী দত্তও। তিনি দাবি করেছেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিপক্ষ তৈরি করে উঠতে পারেনি। যার ফল ভোগ করতে হয়েছে দলকে। মুকুল ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত সব্যসাচী। ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন তিনি। তারপরে বিধানসভা ভোটে বিধাননগরের টিকিট পান সব্যসাচী। কিন্তু সুজিতের জনপ্রিয়তার কােছ হার মানতে হয়েছিল তাঁকে।

বিজেপিতে শৃঙ্খলা রক্ষা কমিটি
একের পর এক বিজেপি নেতাদের প্রকাশ্যে মুখ খোলা নিয়ে অস্বস্তি বেড়েছে দিলীপ ঘোষদের। গতকাল জরুরি বৈঠক েডকেছিলেন তিনি হেস্টিংসে। সেই বৈঠকে ছিলেন না রাজীব, মুকুল, সব্যসাচী, শুভেন্দুরা। এমনকী শমীক ভট্টাচার্যকেও দেখা যায়নি। এই বৈঠকেই শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেন দিলীপ ঘোষ। তিনি দলের নেতাদের কড়া বার্তা দিয়ে বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কোনও কথা লেখা যাবে না। নজরদারি চালাবে কমিটি।

দিল্লিতে শুভেন্দু
দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল অমিত শাহকে বাংলার ভোট পরবর্তী হিংসার কথা জানিয়েছেন তিনি। রাজ্যে ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications