বদল নয়, বদলা চায় বিজেপি! মুকুল থেকে শুরু করে জয়- সবার মুখেই এক কথা

বিজেপি-র এখন সাফ কথা, ‘তৃণমূল যেমন দেবে, আমরাও ঠিক তেমন ফিরিয়ে দেব।’ তৃণমূলের কু-কথার বান ছাড়ছেন দু-একজন। বিজেপিতে বদলার হুমকি দিচ্ছেন আগা-গোড়া সবাই।

কয়েকদিন আগেই বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার নিদান দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বলেছিলেন, 'চোখ তুলে পাথরের চোখ লাগিয়ে দেব বিরোধীদের।' এবার শাসকদলের দিকে ধেয়ে একই রকম হুমকি। বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়লেন, 'বিকল্প মালাইচাকি রেডি রাখুন, আমরা মারতে শুরু করলে সবার মালাইচাকি গুঁড়িয়ে দেব।'

বদল নয়, বদলা চায় বিজেপি! সবার মুখেই এক কথা

বিজেপি-র এখন সাফ কথা, 'তৃণমূল যেমন দেবে, আমরাও ঠিক তেমন ফিরিয়ে দেব।' তৃণমূলের কু-কথার বান ছাড়ছেন দু-একজন। বিজেপিতে বদলার হুমকি দিচ্ছেন আগা-গোড়া সবাই। বীরভূমে বিজেপির জেলা পর্যবেক্ষক একদিন আগেই বলেছিলেন, 'তৃণমূল যত অরাজকতা করবে, আমরা তার থেকে বেশি অরাজকতা করব।' তারপর মুকুল রায় এদিন বলেন, 'সবংয়ে ওরা যদি বুথে লোক ঢোকায়, আমরাও বুথে লোক ঢোকাব।'

এবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সেই একই কথারই প্রতিধ্বনি। তিনি সরাসরি বললেন, 'তৃণমূল যেমন দেবে আমরাও ঠিক তেমনই দেব। তৃণমূল মেরে আমাদের কর্মীর মালাইচাকি গুঁড়িয়ে দিয়েছে, এবার আমরাও যখন মারতে শুরু করব, তৃণমূলের কর্মীদের একটা মালাইচাকিও থাকবে না।' সে জন্য বিকল্প মালাইচাকি অর্ডার করার 'পরামর্শ' দেন জয় বন্দ্যোপাধ্যায়।

বদল নয়, বদলা চায় বিজেপি! সবার মুখেই এক কথা

বর্ধমানের পাণ্ডবেশ্বরে কর্মীদের উপর হামলার প্রতিবাদে সভায় প্রধান বক্তা ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই হুঙ্কার ছেড়ে তিনি বুঝিয়ে দেন বিজেপি ক্ষমতায় এলে বর্তমানে শাসকদলের উপর একইরকম ওষুধ প্রয়োগ করবে। তৃণমূলের অত্যাচারের বদলা নেবেন তাঁরা। আজ যেমন বিজেপি মার খাচ্ছে, সেদিন তৃণমূল পড়ে পড়ে মার খাবে বলে মত প্রকাশ করেন বিজেপি নেতারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বদলা নয়, বদল চাই' স্লোগান তুলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বিজেপি অভিযোগ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্লোগান উল্টে গিয়েছে। এখন বদল নয় বদলার রাজনীতি করছে রাজ্যের শাসক দল। আর বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরির আগেই জানিয়ে দিল- 'তারা ক্ষমতায় এলে বদলা নেবে তৃণমূলের অপকর্মের! তৃণমূল যেমন করেছে তাদের সঙ্গে, তারাও তৃণমূলের সঙ্গে একই জিনিস করবে।'

লাউদোহায় বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে তাঁর মালাইচাকি ১০ টুকরো করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই কারণে এদিন জয় বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দেন, 'মালাইচাকি ১০ টুকরো হয়েছে, তা জোড়া লাগানো যাবে। কিন্তু আমরা মালাইচাকি গুঁড়িয়ে দেব। এমনই অবস্থা করব প্রতিস্থাপন করা ছাড়া উপায় থাকবে না। তাই এখন থেকে ১০টা মালাইচাকি অর্ডার দিয়ে রাখুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+