'একুশের ১৫ অগাস্ট নবান্নে পতাকা তুলবে বিজেপির মুখ্যমন্ত্রী', মমতাকে হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের

'একুশের ১৫ অগাস্ট নবান্নে পতাকা তুলবে বিজেপির মুখ্যমন্ত্রী', মমতাকে হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বারবার আটকানোয় রাগে ফুঁসছেন অনুজ রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিস থানা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। রাজ্যের পুলিস প্রশাসন জনতার না মমতার প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। এই নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা।

দিলীপের প্রাতঃ ভ্রমণে বাধা

দিলীপের প্রাতঃ ভ্রমণে বাধা

১ জুলাই আনলক ২ শুরু হওয়ার দিন সকালে রাজারহাটে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই নিয়ে হুলুস্থূল কাণ্ড বাঁধে। পরের দিন ইকোপার্কেও প্রাতঃভ্রমণে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষকে। এই নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে।

বিজেপি নেতার হুমকি

বিজেপি নেতার হুমকি

দিলীপ ঘোষের উপর বারবার এই ধরনের হামলার ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পুলিস থানা গুঁড়িয়ে দেওয়ার হুমকি। পুলিস জনতার হয়ে কাজ করছে না। মমতার হয়ে কাজ করছে। তাই কোনও ভাবে এটা বরদাস্ত করা হবে না। পুলিসকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের গুণ্ডারা কাজ করছে বলে অভিযোগ করছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে জেলের ভাত খাওয়াব

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে জেলের ভাত খাওয়াব

তৃণমূলের গুণ্ডারা বাড়ি বাড়ি ঢুকে ত্রাস করছে। উত্তরবঙ্গকে পুরো জ্বালিয়ে দিয়েছে। পুলিসের চোখের সামনেই বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। তাই বদল এলেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে জেলের ভাত খাওয়ানো হবে। পুলিস যদি ব্যবস্থা না নেয় তাহলে বদলা নেওয়া হবে। পুলিস না ব্যবস্থা নিলে নিজেরাই ব্যবস্থা নিন। বিজেপি কর্মী সমর্থকদের পরামর্শ রাজু বন্দ্যোপাধ্যায়ের।

সার্কাসের জোকার মমতা

সার্কাসের জোকার মমতা

রাজ্যে সরকার চলছে না সার্কাস চলছে। সার্কাসের জোকার মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন নিয়ে দাঙ্গা হয়েছে রাজ্যে। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা। বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। ক্ষমতায় এলে বিজেপি তার বদলা নেবে। কারণ একুশের ১৫ অগস্ট নবান্নে পতাকা তুলবে বিজেপির মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+