তৃণমূল নেতাদের ‘এনকাউন্টার’ করে মারার হুঁশিয়ারি, বাংলাকে উত্তরপ্রদেশ বানাবে বিজেপি

বিজেপি ‌রাজ্যে‌ ক্ষমতায় এলে ‌পুলিশকে দিয়ে ‌দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের 'এনকাউন্টার' করে দেওয়া হবে। ভোটের পরও সমানে চলছে হুঁশিয়ারি।

বিজেপি ‌রাজ্যে‌ ক্ষমতায় এলে ‌পুলিশকে দিয়ে ‌দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের 'এনকাউন্টার' করে দেওয়া হবে। ভোটের পরও সমানে চলছে হুঁশিয়ারি। এবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের উদ্দেশ্যে। একইসঙ্গে তিনি বলেন, এবার এ রাজ্যে প্রয়োগ করা হবে উত্তরপ্রদেশ মডেল।

বাঁকুড়ায় হুঁশিয়ারি

বাঁকুড়ায় হুঁশিয়ারি

সোমবার বাঁকুড়া পুলিশ সুপার অফিসের সামনে বিজেপির বিক্ষোভ অবস্থানে এসে এইভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তখনই এই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। এনকাউন্টার করে মারার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতাদের।

বিক্ষোভে রাজুর তোপ

বিক্ষোভে রাজুর তোপ

রাজ্যজুড়ে এদিন পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে বিজেপি। জেলায় জেলায় এই ধরনের ‌কর্মসুচি হয়। কর্মসূচি হয় মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও। বাঁকুড়া পুলিশ সুপার অফিসের সামনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

এনকাউন্টার করা হবে

এনকাউন্টার করা হবে

তিনি বলেন, উত্তর প্রদেশের মতো এই রাজ্যেও তৃণমূল কংগ্রেসের নেতা ‌কর্মীদের এনকাউন্টার করে দেওয়া হবে। যারা এখানে গুন্ডামি, তোলাবাজি করছেন সেই সব তৃণমূল কংগ্রেসের লোকদের বলছি শুধরে যেতে। যদি তারা শুধরে না যান তাহলে আমরা রাজ্য ক্ষমতায় আসার পর পুলিশকে ‌বলব ওই সব লোকদের এনকাউন্টার করে দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+