'মানুষ খেকো পুলিস, সকলের হিসেব নেবে বিজেপি', উর্দিধারীদের হুঁশিয়ারি রাজুর

'মানুষ খেকো পুলিস, সকলের হিসেব নেবে বিজেপি', উর্দিধারীদের হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের রাজ্যের পুলিসকর্মীরা। রাজ্যের পুলিসকর্মীদের খুনি তকমা দিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন খুনি পুলিসকর্মীদের আর চাকরি করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের বুঝে নেবে বলে উর্দিধারীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজুর হুঁশিয়ারি

রাজুর হুঁশিয়ারি

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যের পুলিস কর্মীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন খুনি পুলিসকর্মীদের আর চাকরি করতে হবে না। তাঁদের ব্যবস্থা করবে বিজেপি। আগেও পুলিসকর্মীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। আগেও তিনি বলেছিলেন শাসক দলের হয়ে কাজ করছে পুলিস।

তৃণমূলকে আক্রমণ

তৃণমূলকে আক্রমণ

এদিন বর্ধমানের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী গুণ্ডাদের দিয়ে আমাদের রুখতে পারবে না। রাজ্য সরকারের হয়ে কাজ করছে পুলিস। বেছে বেছে মানুষ খুন করছে তারা। মানুষ খেকো হয়ে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের হিসেব নেবে বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা।

একুশে আসছে বিজেপি

একুশে আসছে বিজেপি

এদিন দলীয় নেতাদের চাঙ্গা করতে রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন একুশের বিধানসভা ভোটে বাংলায় সরকার গড়বে বিজেপি। তারপরেই ধরে ধরে সব ঘটনার তদন্ত করবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে চাইছে বলে দাবি করেছেন বিজেপি নেতা।

দেশদ্রেহীদের আশ্রয়

দেশদ্রেহীদের আশ্রয়

ভোটে জিততে খুনি-দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। ছত্রধর মাহাতোকে আশ্রয় দিয়ে দলে গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন মমতা। ঝাড়গ্রামে জিততেই এই পথ ধরেছেন তিনি। অন্যদিকে গুরুংয়ের মতো দেশদ্রোহির মামলায় অভিযুক্ত নেতাকেও দলে আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+