ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা, অশান্তি হলে দায় নিতে হবে রাজ্য সরকারকেই, হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা
ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা, অশান্তি হলে দায় নিতে হবে রাজ্য সরকারকেই, হুঁশিয়ারি বিজেপি নেতার
রাজ্যে অশান্তি দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ধর্ম নিয়ে রাজনীিত করছেন তিনি। ফের রাজ্য সরকারকে আক্রমণে বিঁধলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার ইচ্ছে করে ৫ অগাস্ট রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। লকডাউন উপেক্ষা করেই রাস্তায় নামবে মানুষ। রাম মন্দিরের উৎসব উদযাপন করা হবে রাজ্যে।

অশান্তির দায় মমতার
৫ অগাস্ট রাম মন্দির নির্মাণের ভূমিপুজো জানার পরেও কেন লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। পুরোটাই চক্রান্ত। তাই লকডাউন উপেক্ষা করেই উৎসব উদযাপন করবেন রাজ্যের মানুষ। রাম মন্দির নির্মাণের উৎসবে পথে নামবে বিজেপি। অশান্তি হলে তার দায় রাজ্য সরকারের বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা
৫ তারিখ লকডাউন ঘোষণা করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছে বিজেপি। রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন মমতা সেকারণেই ধর্ম নিয়ে রাজনীতি করছেন তিনি। সেকারণেই ৫ তারিখ লকডাউন আর ৩১ অগাস্ট লকডাউন ঘোষণা করা হয়নি। এর স্পষ্ট মমতার ধর্ম নিয়ে রাজনীতির মানসিকতা।

দিলীপের হুঁশিয়ারি
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেই হুঁশিয়ারি দিয়েছেন আগামিকাল রাজ্যে উৎসব করবে বিজেপি। কোনও ভাবেই সেই উৎসব বন্ধ করতে পারবে না রাজ্য সরকার। ধর্ম নিয়ে মমতার বিভেদের রাজনীতি নিয়ে হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্য সরকার সংখ্যালঘু তোষণ
রাজ্য সরকার ইচ্ছে করেই ৫ তারিখ লকডাউন ঘোষণা করেছে। রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে। সেকারণেই ৫ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে রাজ্যের হিন্দুরা যাতে রাম মন্দির নির্মােণর উদযাপন করতে না পারে তার জন্য ৫ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications