চোপড়া কাণ্ড নিয়ে দলের ধর্নামঞ্চে যাওয়ার চেষ্টা! টেনে হিঁচড়ে গ্রেফতার রাজু বন্দ্যোপাধ্যায়কে
চোপড়া কাণ্ড নিয়ে দলের ধর্নামঞ্চে যাওয়ার চেষ্টা! টেনে হিঁচড়ে গ্রেফতার রাজু বন্দ্যোপাধ্যায়কে
রায়গঞ্জে ধর্নামঞ্চ থেকে গ্রেফতার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশের নির্দেশ না মেনে বক্তৃতা দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। চোপড়া কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে ধর্নায় বসেছিলেন রাজ্য বিজেপির এই নেতা।

মঙ্গলবার থেকে রায়গঞ্জে বিজেপি দফতরের সামনে ধর্না মঞ্চ
চোপড়ার ঘটনার প্রতিবাদে এবং সিবিআই তদন্তের দাবিতে রায়গঞ্জে বিজেপি অফিসের সামনে মঙ্গলবার থেকে ধর্না, অবস্থা শুরু হয়েছে। মঙ্গলবার তা শান্তিপূর্ণ ছিল। সূত্রের খবর অনুযায়ী, বুধবার পুলিশ তা বেআইনি ঘোষণা করে ধর্না মঞ্চ খোনায় নির্দেশ দেয়।

ধর্না মঞ্চ থেকে গ্রেফতার রাজু বন্দ্যোপাধ্যায়
এদিন সেখানে যান বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ লকডাউনের কারণ দেখিয়ে তাঁকে বাধা দেয় এবং পরে গ্রেফতার করে। তাঁকে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয়েছে, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বাসুদেব সরকার-সহ আরও বেশ কয়েকজনকে।

রাজ্যে দুই আইনের অভিযোগ
রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্যে তৃণমূলের মন্ত্রীদের জন্য এক আইন আৎ বিজেপির জন্য আলাদা আইন তৈরি করেছে প্রশাসন। যা চলতে পারে না।

গ্রেফতারের নিন্দা বিজেপির
উত্তর দিনাজপুর বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজের অভিযোগ, অন্যায়ভাবে রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। এই গ্রেফতারের প্রতিবাদে জেলার প্রতিটি মণ্ডলে বিজেপি পথ অবরোধের কর্মসূচি নেওয়ার কথাও জানিয়ে দেন তিনি। তাঁর দাবি প্রশাসন বিজেপি চোপড়া নিয়ে আন্দোলনে ভয় পেয়েছে। তাই বিজেপির আন্দোলনকে থামাতে চাইছে।












Click it and Unblock the Notifications