মমতাকে মাত্রা ছাড়া আক্রমণ! উদাহরণ দিয়ে গিরগিটির সঙ্গে তুলনা করলেন বিজেপি নেত্রী

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত গিরগিটির সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী রাজকুমারী কেশরী।

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত গিরগিটির সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী রাজকুমারী কেশরী। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনের বাঁকুড়ার ওন্দায় সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপি নেত্রী বলেন, তাঁর চরিত্রের দোষ আছে।

মমতাকে মাত্রা ছাড়া আক্রমণ! উদাহরণ দিয়ে গিরগিটির সঙ্গে তুলনা করলেন বিজেপি নেত্রী

বিজেপি নেত্রী আক্রমণ করতে গিয়ে ২০০৫ সালে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ তুলে ধরেন। বলেন, ১৪ বছর আগে নাগরিকত্ব বিলের সমর্থনে সংসদে স্পিকারের ওপর ফাইল ছুড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি নাগরিকত্ব বিল চাইতেন। কিন্তু এখন বিল আইনে পরিণত হয়ে যাওয়ায় তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

বিজেপি নেত্রী প্রশ্ন করেন, আপনি কি গিরগিটি নাকি? রং পরিবর্তন করতে থাকেন। এরপরেই মুখ্যমন্ত্রীর চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার যুব সমাজকে বিভাজনের অভিযোগ করেছেন এই বিজেপি নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+