দিদির আগুন তিনিই নেভাবেন! মমতাকে আক্রমণ মোদীর দলের এই নেত্রীর
আমরা যেদিন বাংলার মাটিতে ক্ষমতায় আসব, সেদিন কুকুরের মতো ছুটিয়ে ছুটিয়ে পেটাব। দিদির আগুন আমি নিভিয়ে দেব। বাঁকুড়ার ওন্দায় থানা ঘেরাও কর্মসূচিতে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রাজকুমারী কেশরী।
আমরা যেদিন বাংলার মাটিতে ক্ষমতায় আসব, সেদিন কুকুরের মতো ছুটিয়ে ছুটিয়ে পেটাব। দিদির আগুন আমি নিভিয়ে দেব। বাঁকুড়ার ওন্দায় থানা ঘেরাও কর্মসূচিতে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রাজকুমারী কেশরী। রাজ্য পুলিশকেও একহাত নিয়েছেন তিনি। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মা কালীকে পুজো দিয়ে পুলিশের ছাল তোলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বাঁকুড়ার ওন্দায় বিজেপি থানা ঘেরাও ও গণ ডেপুটেশন কর্মসূচি পালন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি বলেন, তৃণমূল নেত্রী তো আর মা হতে পারলেন না। মায়ের মন বুঝবেন কী করে? বুঝলেনই না মা কী জিনিস হয়। উনি দিদি থেকে দিদিমা হয়ে গিয়েছেন। তাদের যেসব মায়েদের বুকে যে আগুন জ্বেলেছেন তা বোজানোর ক্ষমতা কারও নেই বলেও মন্তব্য করেছেন তিনি। যার কোল শূন্য করেছেন তার অভিশাপ লাগবে বলে মন্তব্য করেছেন এই বিজেপি নেত্রী।
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে প্রচারের আলোয় আসার জন্যই রাজকুমারী কেশরী বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন।












Click it and Unblock the Notifications